Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজস্থানে চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি

রাজস্থানে চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী এক ব্যক্তি

Online Desk জুন 30, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের চার জনের দেহ। রাজস্থানের ফালোদি জেলার দেচু এলাকায় মঙ্গলবার স্বামী, স্ত্রী এবং তাদের দুই সন্তানের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পুরুষ ব্যক্তিটি স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টি নিয়ে পুলিশ সুপার সতনাম সিং জানান, ‘স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর স্ত্রী ও দুই সন্তানকে একটি খাটের ওপর থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, স্বামী প্রথমে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’ তিনি জানান, নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতদেহগুলি তাঁরা পরীক্ষা করছে। ঠিক কী কারণে এই খুন এবং আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর্থিক অনটন নাকি অন্য কোনও কারণ রয়েছে এর নেপথ্যে তা অনুসন্ধান করা হচ্ছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলছে পুলিশ।

দেচু থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিক্রম সিং জানান, ৩৫ বছর বয়সী জেনা রামকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘর থেকে তাঁর স্ত্রী পুষ্পা (৩২), মেয়ে খুশবু (১৩) ও ছেলে কিষাণ (১০)-এর মৃতদেহও পাওয়া যায়। তিনি বলেন, ‘হত্যা ও আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।’ তিনি আরও জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Post Views: 21

Continue Reading

Previous: হিউস্টেনে রুদ্ধশ্বাস ম্যাচ ! পিছিয়ে পড়েও জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬তে ব্রাজিল
Next: বিদ্রোহী শিবিরেও ফাটল? ঋতব্রতকে নেতা হিসেবে মানছেন না অনেকেই, মত কুণালের

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.