Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
lahore.jpg

ওঙ্কার ডেস্ক: দেশভাগের প্রায় আশি বছর পর, পাকিস্তানের লাহোরের একাধিক রাস্তা ও জায়গার নাম বদল করা হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু জায়গার নাম বদল সম্পন্ন হয়েছে। তালিকায় রয়েছে আরও বহু রাস্তা। পুরোনো হিন্দু, শিখ, জৈন নামে ফেরানো হচ্ছে রাস্তাগুলির নামকরণ। নাম বদলের ফলে লাহোরের ‘ইসলামপুরা’ হয়েছে ‘কৃষ্ণ নগর’, ‘বাবরি মসজিদ চক’ হয়েছে ‘জৈন মন্দির চক’, এবং ‘রহমান গলি’ হয়েছে ‘রাম গলি’। সরকারি সাইনবোর্ডেও এই পরিবর্তিত নাম লেখা সম্পন্ন হয়েছে।

কেন এই নামবদল? নাম পরিবর্তনের এই কর্মসূচি পাকিস্তানের পাঞ্জাব সরকারের ‘লাহোর হেরিটেজ এরিয়া রিভাইভাল’ প্রকল্পের অংশ। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের সাংস্কৃতিক রাজধানীকে দেশভাগের পূর্ববর্তী ঐতিহ্যে ফিরিয়ে আনা। এটি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ৫০ বিলিয়ন পাকিস্তানি রুপির একটি স্বপ্নের প্রকল্প। কয়েক দশকের অবহেলা, অপরিকল্পিত নগরায়ন এবং আদর্শগত বিকৃতির পর শহরটির স্থাপত্য ও সাংস্কৃতিক কাঠামো পুনরুদ্ধার করাই ছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর লক্ষ্য। ২০২৫ সালে শরিফ এবং তাঁর কন্যা, অর্থাৎ পাঞ্জাব প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এটি শুরু করেন। সরকারের যুক্তি, ইউরোপীয় দেশগুলোর মতো পাকিস্তানেরও উচিত শহরগুলোর ঐতিহাসিক ঐতিহ্য না মুছে ফেলে বরং তা সংরক্ষণ করা। ঐতিহ্য পর্যটনকে উৎসাহিত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর ফলে সরকারের আয়ও বাড়বে।

রিপোর্ট অনুসারে, গত দুই মাসে, ইতিমধ্যে অন্তত নয়টি জায়গার নাম বদল সম্পন্ন হয়েছে। আরও অনেক জায়গার নাম বদলের পরিকল্পনা রয়েছে। নতুন নামকরণ করা হতে চলেছে যে জায়গাগুলির সেগুলি হল ‘সুন্নত নগর’ থেকে ‘সন্ত নগর’, ‘মাওলানা জাফর আলী খান চক থেকে লক্ষ্মী চক, মুস্তাফাবাদ থেকে ধরমপুরা, স্যার আগা খান চক থেকে ডেভিস রোড, আল্লামা ইকবাল রোড থেকে জেল রোড, ফাতিমা জিন্নাহ রোড থেকে কুইন্স রোড, বাগ-ই-জিন্নাহ থেকে লরেন্স গার্ডেনস, হামিদ নিজামী রোড থেকে টেম্পল স্ট্রিট, নিস্তার রোড থেকে ব্র্যান্ড্রেথ রোড, গাজিয়াবাদ থেকে কুমহারপুরা।

Post Views: 62

Continue Reading

Previous: জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!
Next: ফের টেস্ট থেকে ব্রাত্য মহম্মদ সামি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.