Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমে প্রায় ১৪০০ স্কুলে পানীয় জলের অভাব, নেই শৌচালয়, ২৮,০০০ শিক্ষক পদ ফাঁকা

অসমে প্রায় ১৪০০ স্কুলে পানীয় জলের অভাব, নেই শৌচালয়, ২৮,০০০ শিক্ষক পদ ফাঁকা

Online Desk নভেম্বর 27, 2025
water-drinking.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল আছে, পড়ুয়াও আছে, কিন্তু পর্যাপ্ত পানীয় জল নেই। নেই শৌচালয়ও। অসমে প্রায় ১৪০০ এমন সরকারি স্কুল রয়েছে বলে বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানানো হয়েছে। শুধু তাই নয়, রিপোর্ট অনুসারে, সে রাজ্যের ২৮,০০০ শিক্ষক পদ ফাঁকা রয়েছে বর্তমানে।

কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী বিধানসভায় প্রশ্ন করেছিলেন এই বিষয়ে। সেই প্রশ্নের জবাবে, অসমের শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন, বর্তমানে মোট ১,৩৯১টি নিম্ন প্রাথমিক (এলপি) এবং মধ্য ইংরেজি (এমই) স্কুলে পড়ুয়াদের জন্য কোনও পানীয় জল বা শৌচালয়ের ব্যবস্থা নেই। পেগু জানিয়েছেন, ৩৪৭টি বিদ্যালয়ে পানীয় জল নেই এবং ৮০৯টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও শৌচাগারের ব্যবস্থা নেই। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘১৩৪টি স্কুলে পানীয় জলের ব্যবস্থা এবং ১০১টি স্কুলে শৌচাগার বর্তমানে কার্যকর নেই।’ মন্ত্রী বলেন, প্রশাসন স্কুলগুলিতে পানীয় জল এবং শৌচাগারের জন্য কাজ করছে। পেগু আরও বলেন ‘চর’ এবং গ্রামীণ এলাকার সমস্ত স্কুলে মোট ২৭,৯৩৬টি শিক্ষকের পদ ফাঁকা রয়েছে।

তিনি জানিয়েছেন, এর মধ্যে, ওই অঞ্চলের মিডল ইংলিশ (এমই) স্কুলগুলিতে বর্তমানে ১২,৩৮২টি শিক্ষক পদ ফাঁকা রয়েছে। নিম্ন প্রাথমিক (এলপি) স্কুলগুলিতে, নিয়মিত শিক্ষকের শূন্যপদ ফাঁকা রয়েছে ৮,২৫১টি। এছাড়াও, আপার প্রাইমারি (ইউপি) স্কুলগুলিতে ‘চর’ এবং গ্রামীণ এলাকায় ৭,৩০৩টি শিক্ষক পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন পেগু।

Post Views: 88

Continue Reading

Previous: সামাজিক মিডিয়ার গুজব ভুয়ো, ইমরান খান ঠিকঠাক আছেন; জানাল আদিয়ালা জেল
Next: আদালতের নির্দেশে ২০১৬ প্যানেলের ‘দাগি’ তালিকা প্রকাশ করল কমিশন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.