Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • SIR-এর খসড়া ভোটার তালিকায় বড় ধাক্কা, ১২ রাজ্যে বাদ ১.৫৮ কোটি নাম

SIR-এর খসড়া ভোটার তালিকায় বড় ধাক্কা, ১২ রাজ্যে বাদ ১.৫৮ কোটি নাম

Online Desk আগস্ট 9, 2026
voter-list.png

ওঙ্কার ডেস্ক: দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর খসড়া তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে বড়সড় তথ্য। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। ভোটার তালিকা পরিমার্জনের এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ যাওয়াকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১৩ কোটি ৭৭ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা হয়েছিল। তার মধ্যে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। অর্থাৎ যাচাই করা মোট ভোটারের প্রায় ১১.৫ শতাংশের নাম প্রাথমিক পর্যায়ে বাদ গিয়েছে। তবে খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়াকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে না নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ভোটারদের দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে এবং সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
রাজ্যভিত্তিক হিসাবেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গিয়েছে। সেখানে প্রায় ৪৪ লক্ষ ৮৯ হাজার নাম বাদ গিয়েছে। এর পরেই রয়েছে ঝাড়খণ্ড, যেখানে প্রায় ৪৩ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। ঝাড়খণ্ডে বাদ পড়ার হারও যথেষ্ট বেশি। সেখানে মোট ভোটারের প্রায় ১৭ শতাংশের নাম খসড়া তালিকায় আর রাখা হয়নি। কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাদ পড়ার শতাংশ আরও বেশি। দমন ও দিউয়ে প্রায় ৩০ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে বলে প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে। অরুণাচল প্রদেশেও প্রায় ২০ শতাংশ নাম বাদ পড়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পর প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার পিছনে মূল কারণগুলি কী। কোথাও মৃত ভোটারের নাম, কোথাও ঠিকানা পরিবর্তন, আবার কোথাও ভোটারদের দীর্ঘদিন অনুপস্থিত থাকার মতো কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Continue Reading

Previous: ‘যুব সমাজকে ভুল পথে চালিত করা হচ্ছিল, এই কারণে ইস্তফা দিয়েছি’ জানাল প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Next: রবিবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.