Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk আগস্ট 10, 2026
h.png

ওঙ্কার ডেস্ক: গত কয়েকদিন ধরেই রাজের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি লেগেই রয়েছে। সোমবারেও প্রায় একই রকম পরিস্থিতি বজায় থাকবে রাজ্যের জেলাগুলিতে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন দিনভর দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
রবিবার শহর কলকাতায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টি হলেও গরমের অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে রবিবার থেকে। এদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Post Views: 48

Continue Reading

Previous: SIR-এর খসড়া ভোটার তালিকায় বড় ধাক্কা, ১২ রাজ্যে বাদ ১.৫৮ কোটি নাম
Next: হালিশহরে মমতার সফরে বিক্ষোভের পর মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী; চাকরি-আর্থিক সাহায্যের ঘোষণা

সম্পর্কিত গল্প

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.