Skip to content
জুলাই 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাকাশের উদ্দেশে রওনা দিল ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম ১

মহাকাশের উদ্দেশে রওনা দিল ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম ১

Online Desk জুলাই 18, 2026
bikram-1.jpg

ওঙ্কার ডেস্ক: সফল ভাবে উৎক্ষেপণ সম্পন্ন হল বিক্রম ১ এর। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে শনিবার স্কাইরুট অ্যারোস্পেসের মালিকানাধীন রকেটটির সফল উৎক্ষেপণ হয়। বিশেষজ্ঞদের মতে, ভারতের বেসরকারি মহাকাশ খাতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিন বিক্রম ১ এর উৎক্ষেপণের ১০ সেকেন্ড আগে স্কাইরুটের বিজ্ঞানীরা কাউন্টডাউন শুরু করেন। রকেটটি উৎক্ষেপণের পর তলদেশ থেকে উজ্জ্বল কমলা রঙের শিখা এবং সাদা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।

জানা গিয়েছে, বিক্রম-১ ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি রকেট। যা উপগ্রহকে কক্ষপথে স্থাপন করার জন্য তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি। ‘মিশন আগমন’-এর অধীনে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বন্দে মাতরম’ বার্তা সম্বলিত একটি কার্ড বহন করছে এটি। এছাড়াও, রকেটটিতে রয়েছে একটি ক্ষুদ্রাকৃতির সোনার রকেট—যার ভেতরে ড. বিক্রম সারাভাই, স্যার সি.ভি. রমন এবং ড. এ.পি.জে. আব্দুল কালামের অতি-ক্ষুদ্র ভাস্কর্য রয়েছে। এ ছাড়া ‘কসমিক ব্লুম’ নামে ল্যাবরেটরিতে তৈরি একটি হীরেও রাখা হয়েছে রকেটটিতে।

শনিবার সকালে ‘বিক্রম-১’ উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল! আজ সকাল ১১:৩০ মিনিটে, স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি লঞ্চ ভেহিকেল বিক্রম-১ প্রথম কক্ষপথীয় উৎক্ষেপণ সম্পন্ন করবে। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

Post Views: 32

Continue Reading

Previous: অভিষেকের অফিসে বুলডোজার অভিযান; ভাঙ্গা হল আমতলার পাঁচতলা অফিস
Next: ‘অন্য ছেলের সঙ্গে কথা কেন?’ কিশোরী লিভ-ইন সঙ্গীকে গুলি করে খুন কিশোরের!

সম্পর্কিত গল্প

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026

You may have missed

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.