Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঞ্জাবের কলেজে হাড়হিম দৃশ্য! তরুণী সহপাঠীকে খুন করে নিজেকে গুলি ছাত্রের

পাঞ্জাবের কলেজে হাড়হিম দৃশ্য! তরুণী সহপাঠীকে খুন করে নিজেকে গুলি ছাত্রের

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়ঙ্কর ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। তরুণী সহপাঠীকে গুলি করে এক ছাত্র নিজেকে গুলি চালিয়েছে বলে অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তারন তারান জেলার একটি ল কলেজে। খুনের দৃশ্য ধরা পড়েছে কলেজের সিসিটিভি ক্যামেরায়।

রিপোর্ট অনুসারে, উসমার মাই ভাগো ল কলেজে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বন্দুকধারীর নাম প্রিন্স রাজ, মালিয়ান গ্রামের বাসিন্দা সে। যাকে গুলি করা হয়েছে সেই তরুণী ছাত্রীর নাম সন্দীপ কৌর, তিনি নৌশেহরা পান্নুয়ানের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই সন্দীপের মৃত্যু হয়। প্রিন্স রাজের বর্তমান অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রিন্স রাজ পিঠে করে ব্যাগ নিয়ে ক্লাসরুমে ঢোকে। সেখানে ঢুকে কৌর এবং অন্য এক তরুণীর সঙ্গে কথা বলে অভিযুক্ত। এর পরেই তিন জনেই ক্লাসরুমের পিছনের দিকে চলে আসনে। কথা বলার সময় আচমকা প্রিন্স রাজ ব্যাগ থেকে বন্দুক বের করে কৌরকে গুলি করেন। মুহূর্তের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়েন কৌর। এরপর প্রিন্স রাজ বন্দুকটি দিয়ে নিজের মাথায় গুলি করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে।

সিসি ফুটেজে দেখা গিয়েছে, গুলি চালানোর পর ক্লাসরুমের ভেতরে থাকা পড়ুয়ারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, ক্লাস শুরু হওয়ার ঠিক আগে এই ঘটনাটি ঘটে। নিহত সন্দীপ কৌরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কী ভাবে প্রিন্স বন্দুক নিয়ে কলেজে ঢুকল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Post Views: 55

Continue Reading

Previous: ব্যারাকপুরে বৃদ্ধ খু*ন, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
Next: চন্দ্রকোনায় শিক্ষকদের উদ্যোগে স্বপ্নে মোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.