Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের পরামর্শ চাইল সুপ্রিম কোর্ট

রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রের পরামর্শ চাইল সুপ্রিম কোর্ট

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
supreme-court-2.png

ওঙ্কার ডেস্ক: বায়ুদূষণ নিয়ন্ত্রণে দিল্লি-এনসিআর অঞ্চলে কয়লাভিত্তিক শিল্পকারখানা সরিয়ে নেওয়ার প্রস্তাব ঘিরে কেন্দ্রের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, রাজধানী ও সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে, ফলে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
আদালতে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, দিল্লি ও তার আশপাশে অবস্থিত কয়লাভিত্তিক শিল্প এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ধাপে ধাপে সরিয়ে নেওয়া গেলে বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিশেষত শীতকালে দিল্লির আকাশে যে ধোঁয়াশা তৈরি হয়, তার অন্যতম কারণ শিল্পাঞ্চল ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত দূষিত গ্যাস। সেই প্রেক্ষিতেই দিল্লি-কেন্দ্রিক ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নতুন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারির বিষয়েও আদালত মতামত চেয়েছে।
কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের থেকে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেহসের শীর্ষ আদালত। এই তালিকায় আছে পরিবেশ মন্ত্রক, বনদফতর এবং আবহাওয়া দফতর, পেট্রলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং বিদ্যুৎ মন্ত্রকে এ বিষয়ে বিশদ রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প স্থানান্তর কতটা বাস্তবসম্মত, তার অর্থনৈতিক ও পরিকাঠামোগত প্রভাব কী হতে পারে, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
শুধু কেন্দ্র নয়, এনসিআরভুক্ত রাজ্যগুলিকেও সক্রিয় ভূমিকা নিতে বলেছে আদালত। এছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিল্পসংস্থাগুলিকে নোটিস জারি করে মতামত ও আপত্তি জানাতে সুযোগ দিতে। পাশাপাশি একটি ‘অ্যাকশন টেকেন প্ল্যান’ বা করণীয় পরিকল্পনাও জমা দিতে হবে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, শিল্প দূষণের পাশাপাশি যানবাহনের ধোঁয়া ও নির্মাণক্ষেত্রের ধুলোও পরিস্থিতিকে জটিল করে তুলছে। এই প্রসঙ্গে বায়ু মান ব্যবস্থাপনা কমিশননের সুপারিশগুলিও বিবেচনায় নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তী শুনানিতে যানবাহন নির্গমন নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে।
পরিবেশবিদ দের মতে, দিল্লি-এনসিআর অঞ্চলে দীর্ঘদিন ধরেই বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শ্বাসকষ্ট, ফুসফুসের অসুখ এবং হৃদরোগের ঝুঁকি বেড়েছে বহুগুণ। সেই প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই কড়া অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Post Views: 53

Continue Reading

Previous: গ্রেফতার বিহারের আইপিএস আধিকারিক সুনীল কুমার নায়েক! নেপথ্যে যে কারণ
Next: ফের উত্তেজনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে; হামলার আতঙ্কে ৪ টি বিমানবন্দর বন্ধ রাখল মস্কো

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.