Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 11, 2026
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয়। এসআইআর এর ফলে প্রায় ৯১ লক্ষ নাম বাদ যায় তালিকা থেকে। তার মধ্যে ২৭ লক্ষ মানুষ ট্রাইবুনালে আবেদন করেন নিষ্পত্তির জন্য। কিন্তু বিধানসভা নির্বাচনে পর তিন মাস কেটে গেলেও এখনও পর্যন্ত সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়নি। বরং ট্রাইবুনালে নিষ্পত্তি হচ্ছে ধীর গতিতে। এমনটাই অভিযোগ ওঠে । বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে, ‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, এ ভাবে চলতে থাকলে পরের নির্বাচনের আগেও আবেদন নিষ্পত্তি হবে না।

অধীর রঞ্জন চৌধুরী আবেদনে বলেন, মুর্শিদাবাদ এবং মালদহ জেলায় অতিরিক্ত ট্রাইবুনাল গঠন করা হোক। কারণ হিসেবে তিনি বলেন, ওই দুই জেলায় আবেদনকারীর সংখ্যা বেশি। কিন্তু নিষ্পত্তি হচ্ছে কম। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। অধীরের আইনজীবী ফিরদৌস শামিম সর্বোচ্চ আদালতে সওয়াল করেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কত নিষ্পত্তি হয়েছে, তা নিয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। বিচারপতি বাগচীর পরামর্শ, মামলার সংখ্যা বেশি হলে এবং নিষ্পত্তির গতি না থাকলে নতুন করে ট্রাইবুনাল সাজানোর কথা ভাবতে হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় বাদ পড়া ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্তির জন্য মোট ২০টি ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। পরে দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতি সরে দাঁড়ান ওই কাজ থেকে। এখন রাজ্যের ২৪ জেলায় ১৮টি ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। কিন্তু অভিযোগ, অত্যন্ত মন্থর গতিতে আবেদন নিষ্পত্তির কাজ হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি ২৫ অগস্ট।

Post Views: 18

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে সজোরে ধাক্কা গাড়ির! মৃত্যু একই পরিবারের ৩ জনের
Next: গ্রামীণ সরকারি স্কুলের মানোন্নয়নের লক্ষ্যে দেশজুড়ে প্রচারাভিযান শুরু করবে সিজেপি

সম্পর্কিত গল্প

netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
HOSPITALISED.png

একযোগে স্কুলের ২৫ জন ছাত্রী অসুস্থ; হাসপাতালে দেখা করতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk আগস্ট 11, 2026
deepke.jpg

গ্রামীণ সরকারি স্কুলের মানোন্নয়নের লক্ষ্যে দেশজুড়ে প্রচারাভিযান শুরু করবে সিজেপি

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

netaji-supreme-court.jpg

নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি সুভাষ-কন্যার, মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 11, 2026
HOSPITALISED.png

একযোগে স্কুলের ২৫ জন ছাত্রী অসুস্থ; হাসপাতালে দেখা করতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk আগস্ট 11, 2026
deepke.jpg

গ্রামীণ সরকারি স্কুলের মানোন্নয়নের লক্ষ্যে দেশজুড়ে প্রচারাভিযান শুরু করবে সিজেপি

Online Desk আগস্ট 11, 2026
supreme-1280.jpg

‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.