Skip to content
জুলাই 21, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
delhi-high-court-1.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে হওয়া অবস্থান-বিক্ষোভে আন্দোলনকারীদের উপর নজরদারি চালানোর অভিযোগ নিয়ে মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে। সোমবার সেই আবেদনের শুনানির সময় আদালত পুলিশের কাছে জানতে চেয়েছে, এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হয়েছে কিনা। আবেদনে অভিযোগ করা হয়েছে, বৃষ্টির সময় যখন মহিলা আন্দোলনকারীদের পোশাক ভিজে গিয়েছিল, তখনও তাঁদের ছবি ও ভিডিও তোলা হয়েছে। প্রশ্ন ফাঁসের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছে রাজধানীতে।

উল্লেখ্য, ২০১৭ সালের এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, গোপনীয়তার অধিকার সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের অধীনে ‘জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার’-এর অবিচ্ছেদ্য অংশ। আইন অনুযায়ী রাষ্ট্রের যে কোনও নজরদারি ব্যবস্থাকে অবশ্যই বিধিসম্মত, প্রয়োজনীয় এবং উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হাইকোর্টে ওই মামলাটি দায়ের করেছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন সভানেত্রী ঐশী ঘোষ। এতে বলা হয়েছে, ২০ জুন যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই আন্দোলনকারীদের ক্রমাগত ছবি ও ভিডিও তোলা হচ্ছে। নজরদারি টাওয়ারের মাধ্যমে দিন-রাত তাদের ওপর নজর রাখা হচ্ছে। আরও অভিযোগ করা হয়, এই নজরদারি কেবল বিক্ষোভের কার্যকলাপ নথিবদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং খাওয়া-দাওয়া, বিশ্রাম নেওয়া, চিকিৎসা সহায়তা নেওয়া এবং দৈনন্দিন জীবনের অন্যান্য ব্যক্তিগত কার্যকলাপও ক্যামেরাবন্দি করা হচ্ছে।

ঐশী ঘোষ দাবি করেন, বৃষ্টির সময় যখন মহিলা আন্দোলনকারীদের পোশাক ভিজে গিয়েছিল, তখনও তাঁদের ছবি ও ভিডিও তোলা হয়েছে। সোমবার শুনানির সময় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশের কাছে জানতে চায়, নজরদারি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা তারা মেনে চলছে কিনা। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত প্রশ্ন করে, ‘দিল্লি পুলিশ কি সেই নির্দেশিকা মেনে চলেছে?’ এর জবাবে মেহতা দাবি করেন, কোনও নজরদারি চালানো হচ্ছে না। তিনি যুক্তি দেন, ‘যন্তর মন্তরে প্রতিটি বিক্ষোভই সবসময় রেকর্ড করা হয়। এই বিক্ষোভেও দেখা যাচ্ছে যে একশো জন মানুষ ভিডিও ও রিল বানাচ্ছেন। এটি কেবল আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে। এখানে কোনও নজরদারি চালানো হচ্ছে না।’ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা মঙ্গলবার।

Post Views: 61

Continue Reading

Previous: শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন
Next: ২১শে জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে শহর কলকাতাও

সম্পর্কিত গল্প

crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026

You may have missed

crime-d.jpg

মাইসুরুতে স্ত্রী ও দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী ব্যবসায়ী, কোথায় দেহ পাওয়া যাবে লিখে গেলেন চিঠি

Online Desk জুলাই 21, 2026
cjp.jpg

সিজেপির বিক্ষোভে সামিল হয়ে জখম হয়েছিলেন পুলিশের মারে, আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে নেওয়া হল ২০ বছর বয়সী তরুণীকে

Online Desk জুলাই 21, 2026
rahul-protest.jpg

পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কার

Online Desk জুলাই 21, 2026
MADAN.jpg

মমতাকে অভিষেকের হাত ছেড়ে কর্মীদের পাশে দাঁড়ানোর আবেদন মদনের

Online Desk জুলাই 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.