Skip to content
জুলাই 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় গণহত্যা! যৌন হেনস্থায় অভিযুক্তের হাতে খুন স্ত্রী, সন্তান-সহ ৬ জন

তেলেঙ্গানায় গণহত্যা! যৌন হেনস্থায় অভিযুক্তের হাতে খুন স্ত্রী, সন্তান-সহ ৬ জন

Online Desk জুলাই 11, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা ছিল। কিন্তু জামিন পাওয়ার পর বাড়িতে এসে স্ত্রী, দুই সন্তান, নির্যাতিতা, নির্যাতিতার দিদিমা-সহ ছয় জনকে খুন করলেন ওই অভিযুক্ত। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায়। নৃশংস এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ৩৫ বছর বয়সী ওই অভিযুক্তের কোনও হদিশ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাজকুমার। শুক্রবার রাতে শাবাদে নিজের বাড়িতে প্রথমে তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী পার্বতী সরিতা এবং দুই ছেলেকে খুন করেন। দুই সন্তানের মধ্যে এক জনের বয়স ছিল ৪ বছর ও এক জনের বয়স ছিল ১ বছর। পরিবারকে তিন জনকে হত্যার পর ওই যুবক যান নির্যাতিতার বাড়িতে। যে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিল। ১৭ বছর বয়সী ওই কিশোরীকে গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে রাজকুমার হত্যা করেন বলে অভিযোগ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই কিশোরী গত ১৬ মে রাজকুমারের বিরুদ্ধে পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের করেছিল।

শুধু অভিযোগকারী কিশোরী নয়, তার ৪৫ বছর বয়সী মা এবং ৬৫ বছর বয়সী দিদিমাকেও হত্যা করেন রাজকুমার। ঘটনার সময় বাড়িতে মেয়েটির ২০ বছর বয়সী এক বোনও ছিলেন। কিন্তু তিনি বিশেষ ভাবে সক্ষম হওয়ায় তাঁর কোনও ক্ষতি করা হয়নি। হামলার পর রাজকুমার তার বাবাকে ফোন করে হত্যাকাণ্ডের কথা জানান। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক তরুণ জোশি এ বিষয়ে বলেন, ‘সে তার বাবাকে বলেছিল, ‘আমি এদের হত্যা করেছি।’ এরপর ফোন বন্ধ করে দেয়। আত্মহত্যা করতে যাচ্ছে বলেও জানিয়েছিল অভিযুক্ত, তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘অভিযুক্ত বর্তমানে পলাতক। বিশেষ পুলিশ দল গঠন করে তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হবে।’

Post Views: 22

Continue Reading

Previous: কাজ অবমাননার অভিযোগে বারাসাত পুরসভার সব কাউন্সিলরকে নোটিশ এক্সিকিউটিভ অফিসারের
Next: ফ্রান্সে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী, কানাডা থেকে ভারতে আনা হচ্ছে আরও এক গ্যাং-সদস্যকে

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.