Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লালকেল্লা-সহ দিল্লির একাধিক জায়গায় হামলার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

লালকেল্লা-সহ দিল্লির একাধিক জায়গায় হামলার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
fort-agra-easy-peasy.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী শহর দিল্লির ঐতিহ্যবাহী কেন্দ্র লালকেল্লা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে জঙ্গি হামলার আশঙ্কা। পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবা হামলা করতে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, হামলার ইঙ্গিত পাওয়ার পর লাল কেল্লার আশেপাশের এলাকা এবং চাঁদনী চকের কিছু জায়গায় শনিবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী চাঁদনী চক এলাকার একটি মন্দিরকে লক্ষ্যবস্তু করতে পারে। এই তথ্য পাওয়ার পর সংবেদনশীল ধর্মীয় স্থান এবং মানুষের জমায়েত বেশি হয় এমন জায়গাগুলিতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে বিস্ফোরণ হয়েছিল। তার প্রতিশোধ নিতে লস্কর ই তৈবা এই হামলার পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। বিস্ফোরণের জন্য জঙ্গিগোষ্ঠীটি আইইডি ব্যবহার করার চেষ্টা করতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।

গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। রাজধানীর পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থা সমন্বয় রেখে সিসিটিভি খতিয়ে দেখছে। সেই সঙ্গে গাড়ি পরীক্ষা করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জায়গায় অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১০ নভেম্বর ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের কম করে ১৩ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ২০ জনেরও বেশি। লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি থেকে বিস্ফোরণ ঘটে। সেই সময় ঘটনাস্থলে থাকা একাধিক গাড়িতে আগুন লেগে যায়।

Post Views: 81

Continue Reading

Previous: বনগাঁ অনুষ্ঠান বিতর্কে ফের শিরোনামে মিমি চক্রবর্তী!! থানায় লিখিত অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর
Next: ‘ভাষার জন্য রুখে দাঁড়াবো’ ভাষা দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.