Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের পর প্রথম বড় সন্ত্রাসী হামলা, অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত পুলিশকর্মী

পহেলগাঁও কাণ্ডের পর প্রথম বড় সন্ত্রাসী হামলা, অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত পুলিশকর্মী

Online Desk জুলাই 22, 2026
jk-police.jpg

ওঙ্কার ডেস্ক: ফের সন্ত্রাসী হামলয়া ভূস্বর্গে। বুধবার জঙ্গিদের গুলিতে মৃত্যু হল এক পুলিশকর্মীর। জম্মুকাশ্মীরের অনন্তনাগে টহল দেওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। গুলি চালিয়ে তারা গা ঢাকা দিয়েছে। সন্দেহভাজনদের খুঁজে বের করতে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। গত বছর পহেলগাঁও হামলার পর উপত্যকায় এটিই প্রথম বড় ধরনের সন্ত্রাসী ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পুলিশকর্মীর নাম আশিক হোসেন কুরেশি (৩৫); তিনি ইন্ডিয়া রিজার্ভ (আইআর) ব্যাটালিয়নের ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল ছিলেন। বুদগাম জেলার বাসিন্দা ছিলেন হোসেন। পুলিশের এক আধিকারিক জানান, অনন্তনাগের লাল চকের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। সেখানে ওই পুলিশকর্মী টহল দিচ্ছিলেন। বাইকে চড়ে এসে এক সন্ত্রাসী গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হঠাৎ গুলির শব্দ শোনা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হয়ে হোসেন কুরেশি গুরুতর জখম হলে তাঁকে দ্রুত অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, এই ঘটনার পর তৎপরতা বাড়ায় নিরাপত্তা বাহিনী। এলাকাটি ঘিরে ফেলে জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে ইতিমধ্যে । সেই সঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ চৌকি বসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে শনাক্ত করার ও গ্রেফতারের চেষ্টা চলছে। জম্মুকাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও এই হামলার ঘটনাটি ঘটায় চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে। অপারেশন সিঁদুর অভিযানের পর থেকে নিরাপত্তা বাহিনী জঙ্গি-বিরোধী অভিযান জোরদার করেছে। কী উদ্দেশে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলে এটিই প্রথম বড় ধরনের সন্ত্রাসী হামলা। পহেলগাঁওয়ের ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। তার জবাবে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করেছিল।

Post Views: 33

Continue Reading

Previous: ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিদেশেও, ক্রমশ চাপ বাড়ছে মোদী সরকারের উপর?
Next: সময় নষ্ট করবেন না, সিজেপির অভিযানে ‘পুলিশি জুলুমের’ অভিযোগ শুনল না সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.