Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অনুপ্রবেশকারীরা ভারতীয় যুবকদের অধিকার হরণ করছে’: মোদী

‘অনুপ্রবেশকারীরা ভারতীয় যুবকদের অধিকার হরণ করছে’: মোদী

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
modi-ff.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর নিয়ে দায়ের হওয়া মামলায় বুধবার নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘন্টা যেতে না যেতে সংসদে বাংলার শাসকদলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জোড়াফুল শিবিরকে আক্রমণ করেন। মোদী এদিন অভিযোগ করেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচাতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে প্রধানমন্ত্রী মোদী এদিন আক্রমণ শানান। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের প্রধান বিচারপতির সামনে স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরুদ্ধে যুক্তি দিয়েছিলেন। মোদী অভিযোগ করেন, তৃণমূল কেবল ক্ষমতার কথা ভাবে, মানুষের কথা নয়। অনুপ্রবেশকারীদের’ আড়াল করার জন্য মমতার দলকে তীব্র সমালোচনা করেন। মোদী রাজ্যসভায় প্রশ্ন তোলেন, ‘বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলি অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিচ্ছে। তবে আমাদের দেশে, কিছু গোষ্ঠী অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যুবসমাজ কীভাবে এই ধরণের নেতৃত্বকে গ্রহণ করতে পারে, যারা অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে দালালি করছেন?’ তাঁর আরও অভিযোগ, এই অনুপ্রবেশকারীরা ভারতীয় যুবকদের অধিকার হরণ করছে।

তিনি আরও বলেন, ‘অনুপ্রবেশকারীরা চাকরি এবং জীবিকা কেড়ে নিচ্ছে, উপজাতি সম্প্রদায়ের জমি দখল করছে। আমাদের সন্তানদের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য তারা হুমকি।’ উল্লেখ্য, চলতি বছরে রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন চালাচ্ছে। লক্ষ্য, অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া। বাংলার প্রধান বিরোধী দল অনুপ্রবেশ ইস্যুতে শাসকদল তৃণমূলকে জড়িয়ে বার বার অভিযোগ করে। সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী মোদীর গলাতেও।

Post Views: 58

Continue Reading

Previous: সোনাম ওয়াংচুকের জেল হেফাজত নিয়ে কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
Next: দেশের এই রাজ্যে ১ মার্চ থেকে স্কুলে নিষিদ্ধ মোবাইল, ধরা পড়লে জরিমানা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.