Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শীর্ষ মাওবাদী কমান্ডার সুরেশ কোডার আত্মসমর্পণ, রাজ্য মাওবাদী মুক্ত বলে ঘোষণা বিহার পুলিশের

শীর্ষ মাওবাদী কমান্ডার সুরেশ কোডার আত্মসমর্পণ, রাজ্য মাওবাদী মুক্ত বলে ঘোষণা বিহার পুলিশের

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: আত্মসমর্পণ করলেন মাওবাদী নেতা সুরেশ কোডা ওরফে মুস্তাকিম। বুধবার মুঙ্গের জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের কর্তাদের কাছে আত্মসমর্পণ করেন তিনি। বিহার পুলিশের দাবি, শীর্ষ মাওবাদী কমান্ডারের এই আত্মসমর্পণের ফলে সে রাজ্যে মাওবাদী কার্যকলাপ সম্পূর্ণ ভাবে নির্মূল হল।

রিপোর্ট অনুসারে, গত ২৫ বছর ধরে সুরেশকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৩ লক্ষ টাকা। সুরেশের বিরুদ্ধে প্রায় ৬০টি মামলা ছিল। রাজ্য পুলিশের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিহার পুলিশের ডিরেক্টর জেনারেল, এসটিএফ, কুন্দন কৃষ্ণন। তিনি বলেন, সুরেশকে মাওবাদী স্কোয়াডের শেষ সশস্ত্র কমান্ডার বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সুরেশ স্পেশাল এরিয়া কমিটির একজন স্বঘোষিত কমান্ডার। নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-এর জেবি জোনের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন তিনি। বুধবার পুলিশের কাছে অস্ত্র-সহ আত্মসমর্পণ করেছেন অতিবাম গোষ্ঠীর ওই কমান্ডার। তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন দুটি ইনসাস রাইফেল, একটি একে-৪৭, একে-৫৬ অ্যাসল্ট রাইফেল এবং ৫০৫ রাউন্ড গুলিও।

বিএমপি জওয়ান, এসএসবি কর্মী, চৌকিদার এবং পঞ্চায়েত সদস্যদের মতো স্থানীয় প্রতিনিধিদের হত্যা-সহ একাধিক সহিংস ঘটনায় সুরেশ জড়িত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে জামুই, লক্ষীসরাই এবং মুঙ্গের জেলায় নির্মাণ সংস্থার গাড়িতে অগ্নিসংযোগ এবং এই ধরনের সংস্থায় কর্মরত শ্রমিকদের অপহরণের অভিযোগও ছিল সুরেশের বিরুদ্ধে।

Post Views: 61

Continue Reading

Previous: কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের ভবিষ্যৎ, মেগা এআই সামিটে মানব ভিশনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী
Next: ফের বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায়!! বিয়ে ভাঙছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের, কি জানালেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.