Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিকিমের তুষারপাতে বিপত্তি, ৪৬ পর্যটককে উদ্ধার সেনাবাহিনীর

সিকিমের তুষারপাতে বিপত্তি, ৪৬ পর্যটককে উদ্ধার সেনাবাহিনীর

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
snow-sikkim.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন করে সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের ফলে বিপাকে পর্যটকরা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অস্বাভাবিক শুষ্কতার কারণে সিকিমের চাঙ্গু নাথুলা বেল্টে নতুন করে তুষারপাত শুরু হয়েছে। যার ফলে দুর্যোগে আটকে পড়া ৪৬ জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে। পর্যটকদের উদ্ধার করে ১৭তম মাইলে অবস্থিত সেনাবাহিনীর ট্রানজিট ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যতক্ষণ না আবহাওয়ার উন্নতি হয় এবং রাস্তা পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত তাঁদেরকে সেখানে রাখা হবে।

তুষারপাতের মধ্যে পর্যটকদের উদ্ধারের জন্য সেনাবাহিনী অপারেশন হিমরাহাট শুরু করেছে। এই পরিস্থিতিতে রবিবার সিপসু এবং ১৬তম মাইলের মধ্যে সাঙ্গুর কাছে প্রায় ৩৫০টি পর্যটকগাড়ি আটকে পড়ে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য পুলিশ, সেনাবাহিনী, জিআরইএফ (জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স) এবং স্থানীয় বাসিন্দারা কাজ করছে। উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছিল, রবিবার বিকেলে পাকিয়ং, গ্যাংটক এবং মাঙ্গান জেলায় বজ্রপাত এবং বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে বলে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিকিমের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণাঞ্চলেও কয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম সিকিমে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মাঙ্গান জেলায় ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি হতে পারে।

শীতকালে দীর্ঘ সময় ধরে শুষ্কতা বজায় রয়েছে সিকিমে। গত ডিসেম্বরে বৃষ্টিপাতও হয় বিচ্ছিন্ন ভাবে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছিল। মাঙ্গান জেলায় বড় ধরনের দাবানলের ঘটনা ঘটে। কুপুপ এবং নাথংয়ের উঁচু এলাকায়ও এই ধরণের ঘটনা ঘটে। এই অঞ্চলগুলিতে ঝোপঝাড়ের মতো গাছপালা রয়েছে।

Post Views: 47

Continue Reading

Previous: দারিদ্র্য থেকে পুলিশ, পরে মাদক সাম্রাজ্যের শীর্ষে; কেমন ছিল মেনচোর অন্ধকার অতীত
Next: গাড়ি লক্ষ্য করে বোমা-গুলি, জেড প্লাস নিরাপত্তা শওকতের, কটাক্ষ নওশাদ-ত্বহার

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.