Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উমর খালিদকে কেন চিঠি? মামদানির উপর অসন্তুষ্ট ভারত

উমর খালিদকে কেন চিঠি? মামদানির উপর অসন্তুষ্ট ভারত

Online Desk জানুয়ারি 10, 2026
20260110_113058.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি জেলবন্দি ছাত্রনেতা উমর খালিদকে চিঠি লিখেছিলেন নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি। ভারতীয় বন্দি ছাত্রনেতাকে চিঠি লেখায় অসন্তুষ্ট নয়াদিল্লি।

শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হন। সেই সময় তাঁকে উমরের উদ্দেশে লেখা মামদানির চিঠি নিয়ে প্রশ্ন করা হয়। তাতে রণধীর মামদানির নাম না করে বলেন, ‘আমরা আশা করি, জনপ্রতিনিধিরা অন্য দেশের গণতন্ত্রের বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখবেন। যাঁরা নির্দিষ্ট কোনও পদে রয়েছেন, ব্যক্তিগত পক্ষপাত প্রকাশ করা তাঁদের শোভা পায় না। এই ধরনের মন্তব্য না করে তাঁদের উচিত নিজেদের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়া।’

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মামদানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন উমরের বাবা-মা। সেই সময় উমরের প্রতি সংহতি জানান মামদানি। ছাত্রনেতার উদ্দেশে নিজের হাতে একটি চিঠিও লিখেছিলেন তিনি। সেই চিঠি প্রকাশ্যে আসতে শুরু হয় চর্চা। সুপ্রিম কোর্টে উমরদের জামিনের মামলার শুনানির আগে ওই চিঠি সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন এক তরুণী। প্রসঙ্গত, দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমরকে। পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। তাঁর সঙ্গে জেলে রয়েছেন শারজিল ইমাম নামের আরও এক ছাত্রনেতা। গত সোমবার সুপ্রিম কোর্ট উমর এবং শারজিলের জামিন নাকচ করে দেয়।

Post Views: 102

Continue Reading

Previous: ‘সহজ নয় তো কঠিন পথেই’ গ্রিনল্যান্ড দখল নিয়ে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
Next: ‘আমরা গ্রিনল্যান্ডকে রক্ষা করব’: মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ডেনমার্কের

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.