Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বাধীনতা দিবসে বোরখা পরে নাচ ছাত্রীর, উত্তরপ্রদেশে স্কুল বন্ধ করল যোগী প্রশাসন

স্বাধীনতা দিবসে বোরখা পরে নাচ ছাত্রীর, উত্তরপ্রদেশে স্কুল বন্ধ করল যোগী প্রশাসন

Online Desk আগস্ট 19, 2026
1000366757.jpg

ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসে স্কুলের এক হিন্দু ছাত্রী বোরখা পরে নেচেছিল। আর এর পর শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিল যোগী আদিত্যনাথের প্রশাসন। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। এই পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে সে রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতর জানিয়েছে, স্কুলটির কোনও সরকারি স্বীকৃতি ছিল না।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হিন্দু ছাত্রীরা বোরখা পরে নেচেছিল। যে মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হতে স্কুলটির বিরুদ্ধে পদক্ষেপ করল শিক্ষা দফতর। বাবানজোত এলাকার আওসানি বুজুর্গে অবস্থিত ওই স্কুলটির ভিডিও প্রকাশ্যে আসার পর সেখানে পরিদর্শনে যান আধিকারিকরা। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক অমিত কুমার সিং জানিয়েছেন, তিনি ব্লক শিক্ষা আধিকারিক রিয়াজ আহমেদকে স্কুলটি পরিদর্শনের নির্দেশ দিয়েছিলেন। পরিদর্শনে দেখা যায়, প্রয়োজনীয় স্বীকৃতি ছাড়াই স্কুলটি চলছিল। রিয়াজ আহমেদ জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ আগেই স্কুল কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে স্কুলটি চালু রাখা হয়।

এরপর স্কুলের ম্যানেজার ও প্রধান শিক্ষকের দফতরে তালা ঝোলানো হয়। পরে স্কুলের মূল গেটেও তালা লাগানো হয়। শেষ পর্যন্ত গোটা স্কুল চত্বর সিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে স্কুল পরিদর্শন এবং সিল করার বিষয়ে একটি রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কাছে জমা দেওয়া হয়েছে। অমিত কুমার সিং জানিয়েছেন, ওই স্বীকৃতিহীন স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের কাছাকাছি সরকারি স্কুল অথবা অন্য কোনও স্বীকৃত স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Post Views: 38

Continue Reading

Previous: গ্রীন কার্ডে ফের নয়া নিয়ম; মাথায় ভাঁজ ভারতীয়দের?
Next: পাকিস্তানি চর রানা রউফের আরও এক সঙ্গী গ্রেফতার, রিষড়া থেকে ধরল এসটিএফ

সম্পর্কিত গল্প

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
1000366821.jpg

ক্ষেপণাস্ত্র হামলার জের, ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.