Skip to content
আগস্ট 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাকিস্তানি চর রানা রউফের আরও এক সঙ্গী গ্রেফতার, রিষড়া থেকে ধরল এসটিএফ

পাকিস্তানি চর রানা রউফের আরও এক সঙ্গী গ্রেফতার, রিষড়া থেকে ধরল এসটিএফ

Online Desk আগস্ট 19, 2026
1000230726.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানি চর রানা রউফের আরও এক সহযোগীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। হুগলির রিষড়া থেকে জাফর শাম ওরফে সানিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। গোয়েন্দাদের নজরে এখন সানির ভূমিকা। তিনি কি রানার হ্যান্ডেলার হিসেবে কাজ করতেন? নাকি ‘স্লিপার সেল’-এর সদস্য ছিলেন? এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ।

গত ১২ আগস্ট উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, তিনি পাকিস্তানি নাগরিক। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন কলকাতায় থাকছিলেন রানা। তপসিয়া এলাকায় ভুয়ো আধার ও ভোটার কার্ড ব্যবহার করে থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, সানির বাড়িও তপসিয়া এলাকায়। পুলিশি তৎপরতা শুরু হওয়ার পর তিনি ওই এলাকা ছেড়ে রিষড়ায় চলে যান। সেখানেই আত্মগোপন করেছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে রিষড়ায় অভিযান চালায় এসটিএফ। এরপর সানিকে গ্রেফতার করা হয় সেখান থেকে। রানাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, নেপাল হয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন রানা। সেই সময় তাঁকে সাহায্য করেছিলেন সানি। তদন্তে আরও সামনে এসেছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন এলাকায় একটি ‘নেটওয়ার্কিং সেল’ গড়ে তোলার চেষ্টা করছিলেন রানা।
সেই নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে সানি সাহায্য করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। এমনকি রানাকে হাওড়ার একটি কারখানায় কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল বলে জানা গিয়েছে।

Post Views: 67

Continue Reading

Previous: স্বাধীনতা দিবসে বোরখা পরে নাচ ছাত্রীর, উত্তরপ্রদেশে স্কুল বন্ধ করল যোগী প্রশাসন
Next: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকেই শ্রীলঙ্কা টেস্ট জিতে টার্গেট গিলের

সম্পর্কিত গল্প

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026

You may have missed

andy-burnham-uk.png

রাশিয়ার হুমকির পরও ইউক্রেনের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের

Online Desk আগস্ট 19, 2026
imran-khan.png

ইমরান খানকে বেসরকারি হাসপাতালে ভর্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের; রিপোর্ট প্রকাশ করায় বাঁধা

Online Desk আগস্ট 19, 2026
1000344392.jpg

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা প্রধানমন্ত্রী মোদীর

Online Desk আগস্ট 19, 2026
1000366821.jpg

ক্ষেপণাস্ত্র হামলার জের, ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি

Online Desk আগস্ট 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.