ওঙ্কার ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ভারত। শ্রীলঙ্কাকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলেন শুভমন গিলরা। বুধবার, গলে প্রথম টেস্টের পঞ্চম দিন ১৬৫ রানে বড় জয় টিম ইন্ডিয়ার।
জয়ের জন্য এদিন ২৮৮ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। ভারতের দরকার ছিল ৬ উইকেট। পঞ্চম উইকেটে ৯৫ রান যোগ করেন ধনঞ্জয় ডি সিলভা এবং সোনাল দিনুশা। দু’জনেই অর্ধশতরান করেন। ধনঞ্জয় আউট হওয়ার পর দ্রুত ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। মধ্যাহ্নভোজের বিরতিতে ৬৭ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান ছিল শ্রীলঙ্কার। দ্বিতীয় সেশনের শুরুতেই আত্মসমর্পণ। ৭৭.৪ ওভারে ২০৬ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ম্যাচের পরে ভারতের অধিনায়ক শুভমন গিল বললেন,“বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাই আসল লক্ষ্য। টেস্টে জয় সহজে পাওয়া যায় না। সে দিক থেকে এই জয় খুব তৃপ্তির। আসলে আবহাওয়ার কারণে চিন্তায় ছিলাম যে ম্যাচটা পুরো হবে কি না। দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে।অসাধারণ বল করছে। খুব প্রতিভাবান একজন বোলার। আমার মনে হয় দীর্ঘ দিন ভারতের হয়ে ও খেলবে।শুভমন একই রকম মুগ্ধ পডিক্কলের খেলায়। বলেন, “ওর খেলা দেখতে অসাধারণ লাগে। শতরান করা সোজা নয়। শতরানের পরেও অনেক রান করেছে। গোটা ম্যাচে লড়াকু মানসিকতা দেখিয়ে দলকে ভাল জায়গায় নিয়ে গিয়েছে। যে ভাবে দ্বিতীয় ইনিংসে শাসন করেছে সেটা দেখে খুব ভাল লেগেছে।”