Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ! উত্তরপ্রদেশে গ্রেফতার ২

Online Desk জুন 19, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিজম স্কোয়াড। ধৃতদের পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের। আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার উত্তরপ্রদেশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অমিতাভ যশ জানিয়েছেন, বুলন্দশহর জেলা থেকে দুই সন্দেহভাজনকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ উমর ও ফয়জান। সাংবাদিকদের ওই পুলিশকর্তা বলেন, ধৃতরা পাক গ্যাংস্টারদের মাধ্যমে আইএসআই-এর সাথে যুক্ত একটি নেটওয়ার্কের নির্দেশে কাজ করছিল। তাঁর কথায়, ‘আইএসআই-এর নির্দেশে, পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভাট্টি ও আবিদ জাটের জঙ্গি নেটওয়ার্ক বিভিন্ন সমাজ মাধ্যম প্ল্যাটফর্মে ‘স্লিপার সেল’ তৈরি এবং জঙ্গি কার্যকলাপ উসকে দেওয়ার কাজ করছে। ১৭ জুন, উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) দুই অভিযুক্ত—মহম্মদ উমর ও ফয়জানকে—গ্রেফতার করে।’ তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে ভিডিও-সহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ উদ্ধার হয়েছে।

এডিজি আরও বলেন, ‘পাকিস্তানি গ্যাংস্টারদের নির্দেশে তারা বিভিন্ন জায়গায় আবিদ জাটের ছবি লাগিয়ে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরির পরিকল্পনা করেছিল। এছাড়া তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকা রেইকি করার। তাদের কাছ থেকে আবিদ জাটের পোস্টারের ভিডিও ও অন্যান্য ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে এবং ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।’ যদিও ধৃতদের মধ্যে এক জনের বাবা দাবি করেছেন, তাঁর ছেলে অপরাধ না করে থাকলে মুক্তি দেওয়া হোক। সেলিমুদ্দিন নামের ওই ব্যক্তির দাবি, তাঁর ছেলে ঘুরতে গিয়েছিল। কোনও অপরাধমূলক কাজের বিষয়ে তিনি কিছুই জানতেন না।

Post Views: 57

Continue Reading

Previous: যোগ দিবসে সরকারী কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়; সাফ জানিয়ে দিল হাই কোর্ট
Next: জামাইষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার, মধ্যবিত্তের মাথায় হাত

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.