Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
1000367293.jpg

ওঙ্কার ডেস্ক: সরকারি প্রকল্পের প্রচারে এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাজে লাগাতে চলেছে বিহার সরকার। সরকারি প্রকল্প ও কর্মসূচি নিয়ে ভিডিও তৈরি করলে নির্দিষ্ট হারে টাকা পাবেন কনটেন্ট ক্রিয়েটররা।

নতুন নীতি অনুযায়ী, কোনও ভিডিও ৩০ দিনের মধ্যে এক লাখ ভিউ পেলে ক্রিয়েটরকে ১০ হাজার টাকা দেওয়া হবে। একটি ভিডিওর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক মিলবে। বুধবার মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন মিডিয়া রুলস, ২০২৬-এ সংশোধন আনা হয়েছে। এই উদ্যোগের বিস্তারিত নিয়ম শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছে তথ্য ও জনসংযোগ দফতর।

সরকারের বক্তব্য, বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তথ্য পৌঁছনোর অন্যতম বড় মাধ্যম। বিশেষ করে তরুণ প্রজন্ম মোবাইলে নিয়মিত বিভিন্ন ভিডিও দেখে।এই সুযোগ কাজে লাগিয়েই সরকারি প্রকল্পের তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সরকার। সরকারি দফতরের জটিল ভাষার পরিবর্তে সহজ ভাষায় প্রকল্পগুলি বোঝানোও এর অন্যতম লক্ষ্য।
এখন সরকারি প্রকল্পের প্রচারে টেলিভিশন, সংবাদপত্র, রেডিয়ো এবং সরকারি ওয়েবসাইট ব্যবহার করা হয়।তবে সোশ্যাল মিডিয়ার ব্যাপক জনপ্রিয়তার কারণে নতুন মাধ্যমটিকেও প্রচারের কাজে যুক্ত করা হচ্ছে।

সরকারের দাবি, একটি জনপ্রিয় ভিডিও খুব অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ফলে সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইনফ্লুয়েন্সারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমান সময়ে রাজনীতিতেও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক নেতা তাঁদের বক্তব্য ও কর্মসূচি তুলে ধরতে নিয়মিত এই মাধ্যম ব্যবহার করেন।
এই পরিস্থিতিতে সরকারি প্রকল্পের প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের সরাসরি যুক্ত করার সিদ্ধান্ত বিহারের ক্ষেত্রে নতুন নজির তৈরি করল। তবে কারা এই সুবিধা পাবেন এবং ভিডিওর ভিউ কীভাবে যাচাই করা হবে, তা বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের পরই স্পষ্ট হবে।

Post Views: 11

Continue Reading

Previous: ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

সম্পর্কিত গল্প

sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

1000367293.jpg

ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের

Online Desk আগস্ট 20, 2026
sajjan.jpg

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, তিহাড় জেলেই মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের

Online Desk আগস্ট 20, 2026
ju.jpg

যাদবপুরে সংঘর্ষের পর মিছিল বের করল এবিভিপি, এসএফআই, বাম ছাত্রদের প্রতিবাদ রুখল পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
fire.jpg

চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, জখম ৫, আশঙ্কাজনক ১

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.