Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ

Online Desk আগস্ট 20, 2026
1000277447.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা-বিহার সীমানায় ভয়াবহ অপরাধের ঘটনা। বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় এক মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও এক মহিলা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় কোনওরকমে মালদহে ফিরে আসেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের দুই মহিলা ঘাস কাটতে বিহারের গোবিন্দপুর এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাঁদের পথ আটকায় এক অজ্ঞাতপরিচয় যুবক। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অন্য মহিলা তাতে বাধা দেন। তখন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।এরপর প্রথম মহিলাকে জোর করে কাছের একটি কাশবনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগ, পরে তাঁর গলা কেটে খুন করা হয়। আক্রান্ত দ্বিতীয় মহিলা কোনওরকমে গ্রামে ফিরে আসেন। স্থানীয়দের বিষয়টি জানান তিনি। এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছন।

সেখানে গিয়ে ওই মহিলার দেহ দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে। পরে হরিশ্চন্দ্রপুর এবং আমেদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা। দুই থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে। আহত মহিলাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে ঘটনার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনায় এক জনই জড়িত, নাকি আরও কেউ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে বিহারের দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে।

Post Views: 20

Continue Reading

Previous: ভিডিওতে এক লাখ ভিউ হলে ১ লক্ষ টাকা! ইনফ্লুয়েন্সারদের জন্য নয়া উদ্যোগ বিহার সরকারের
Next: অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

সম্পর্কিত গল্প

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.