Skip to content
আগস্ট 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

আইএসএল নিয়ে জট কাটলো। ২০২৬-২৭ মরসুমে খেলতে নামছে তেরোটি ক্লাবই। সেই কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশ এর তরফ থেকে। জানা গেছে, তাদের নিজেদের এবং অংশগ্রহণকারী ক্লাবগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অতএব, ইন্ডিয়ান সুপার লিগের ২০২৬-২৭ মরশুমটি ১৩টি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং এবারের টুর্নামেন্ট ‘হোম-অ্যান্ড-অ্যাওয়ে’ ভিত্তিতে ‘ডাবল রাউন্ড-রবিন’ পদ্ধতিতেই খেলা হবে।

অক্টোবরের পরে শুরু হতে পারে আই এসএলে অন্য দিকে কমেছে দলের সংখ্যাও। পার্টিশিপেশন ফি দিতে না পারায় ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েও এই মরশুমে আইএসএলে খেলবে না ডায়মন্ড হারবার এফসি। ২০২৫-২৬ মরশুমে আই লিগ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ডায়মন্ড হারবার এফসি। আইএসএলে জায়গা করে নিয়েছিল বাংলার এই দল। কিন্তু অংশগ্রহণের টাকা জমা দিতে পারেনি তারা।

আইএসএলের ১৪টি ক্লাবকে পার্টিশিপেশন ফি হিসেবে মোট ১.১ কোটি টাকা করে ফেডারেশনকে দিতে বলা হয়েছিল। দ্বিতীয় কিস্তির ৫৫ লক্ষ টাকা জমা দেওয়ার সময়সীমা ছিল ১৪ অগস্ট পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা দিতে পারেনি ডায়মন্ড হারবার এফসি। তবে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। বুধবার অর্থাৎ ১৯ অগস্ট পর্যন্ত সময় ছিল টাকা দেওয়ার। তাতেও টাকা মেটাতে না পারায় আইএসএলে খেলার সুযোগ হারাল ডায়মন্ড হারবার এফসি। ফলে ১৪টির বদলে ১৩টি দল নিয়ে আয়োজিত হবে এ বারের আইএসএল।

Post Views: 19

Continue Reading

Previous: মালদার মহিলাকে বিহারে ধর্ষণ করে গলা কেটে খুন, তদন্তে পুলিশ
Next: গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

সম্পর্কিত গল্প

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026

You may have missed

Bangladesh.jpg

মৌলবাদের আঘাতে ক্ষতবিক্ষত বাংলাদেশের সংস্কৃতি

Online Desk আগস্ট 20, 2026
Hocky.jpg

হকি বিশ্বকাপে পাক বধ করে লড়াই নকআউটের লড়াইয়ে ভারত

Online Desk আগস্ট 20, 2026
Durand.jpg

গিলের হাতে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল, চিন্তায় নন হাবাস

Online Desk আগস্ট 20, 2026
ISL.jpg

অক্টোবর মাসে শুরু আইএসএল, নেই ডায়মন্ডহারবার

Online Desk আগস্ট 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.