Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের প্রয়াণ: শনিবার নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত অসমে

জুবিন গর্গের প্রয়াণ: শনিবার নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত অসমে

Online Desk সেপ্টেম্বর 20, 2025
zubeen.jpg

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের প্রয়াণের জেরে অসমে স্কুলের পরীক্ষা স্থগিত করল সে রাজ্যের শিক্ষা দফতর। শনিবার ২০ সেপ্টেম্বর রাজ্যের স্কুলগুলিতে নির্ধারিত অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়েছে সরকারের তরফে। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, প্রয়াত গায়কের শেষকৃত্য যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততদিন পরীক্ষা স্থগিত থাকবে।

অসমের শিক্ষামন্ত্রী রানোজ পেগু ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন বিষয়টি নিয়ে। শুক্রবার নির্দেশিকায় তিনি জানিয়েছেন, অসমের সব জেলার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে রানোজ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে ২০ সেপ্টেম্বর রাজ্যের সব স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে, তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না।’ তবে কবে পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে পরে দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তিনি ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। কিন্তু তা আর হল না। গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি লেখেন, ‘অসম তার প্রিয়তম কণ্ঠস্বরকে হারাল। শিল্প-সংস্কৃতির আকাশে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।’

Post Views: 82

Continue Reading

Previous: সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, রহস্যমৃত্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
Next: দেশের জলসমস্যা মেটাতে পাকিস্তানের দিক থেকে ঘোরানো হবে ড্যামের মুখ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.