Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনিল অম্বানীর বিপাকে রিলায়্যান্স কমিউনিকেশনস, ঋণ জালিয়াতির অভিযোগে সিবিআই তল্লাশি

অনিল অম্বানীর বিপাকে রিলায়্যান্স কমিউনিকেশনস, ঋণ জালিয়াতির অভিযোগে সিবিআই তল্লাশি

Online Desk আগস্ট 24, 2025
2-0-104382420-Anil-Ambani-3C-0_1681377632778_1754016645330.jpg

ওঙ্কার ডেস্ক : দেনাগ্রস্ত রিলায়্যান্স কমিউনিকেশন্সের বিরুদ্ধে আরও একবার গুরুতর পদক্ষেপ নিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের ঋণ অ্যাকাউন্টকে প্রতারক হিসেবে চিহ্নিত করেছে।অনিল অম্বানী এবং রিলায়্যান্স টেলিকমের নামও যুক্ত হয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে। রবিবার এই তথ্য আনুষ্ঠানিকভাবে শেয়ার বাজারকে জানিয়ে দেয় ব্যাঙ্কটি।

উল্লেখ্য,  আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, আরকম ও তার সহযোগী সংস্থাগুলি বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোট ৩১,৫৮০ কোটি টাকার ঋণ নিয়েছিল। অভিযোগ, সেই অর্থ জটিল পথে সরিয়ে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়, যা ঋণ শর্ত  লঙ্ঘন করে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অভিযোগ অনুযায়ী, রিলায়্যান্স কমিউনিকেশন্স ৭২৪.৭৮ কোটি টাকার ঋণ শোধ করেনি। একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও সংস্থা ঋণ পরিশোধ করেনি। অবশেষে ২০১৭ সালে ওই ঋণকে )অনুৎপাদক সম্পদ (এনপিএ) হিসেবে ঘোষণা করে ব্যাঙ্ক। পাশাপাশি অভিযোগ, নেওয়া ঋণের অর্থ নির্দিষ্ট খাতে ব্যবহার না করে চুক্তি ভেঙে অন্য খাতে ব্যয় করেছে অনিল অম্বানীর সংস্থা।

এই পরিস্থিতিতে অনিল অম্বানীর বিপক্ষে ফৌজদারি তদন্তও শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্কের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ইতিমধ্যেই মামলা রুজু করেছে। অভিযোগে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া ২,৯২৯.০৫ কোটি টাকার ঋণ গায়েব করা হয়েছে। গত বৃহস্পতিবার আরকম, সংস্থার ডিরেক্টর অনিল অম্বানীকয়েক জন সরকারি আধিকারিক এবং আরও কয়েক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। তার পরেই অনিলের মুম্বইয়ের বাড়ি এবং আরকমের অফিসে তল্লাশি চালায় তদন্তকারীরা।

অন্যদিকে, অনিল অম্বানীর দাবি, অভিযোগটি এক দশক পুরনো এবং তাঁর সঙ্গে তেমন সম্পর্কিত নয়। মুখপাত্রের মাধ্যমে অনিল জানিয়েছেন, ওই সময়ে তিনি সংস্থার দৈনন্দিন কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন না। পাঁচ জন নন এগ্‌জকিউটিভ ডিরেক্টরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না হলেও তাঁকে আলাদা করে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শিল্পপতি।

Post Views: 159

Continue Reading

Previous: গ্রেটার নয়ডায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, পালাতে গিয়ে গুলিবিদ্ধ স্বামী বিপিন ভাটি
Next: বিএসএফ-বিজিবি বৈঠক ঢাকায়, কী নিয়ে হবে আলোচনা?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.