Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমের কয়লাখনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ, আটকে বাংলার একজন-সহ ৮ শ্রমিক

অসমের কয়লাখনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ, আটকে বাংলার একজন-সহ ৮ শ্রমিক

Online Desk জানুয়ারি 8, 2025
coal.jpg

ওঙ্কার ডেস্ক: অসমের প্লাবিক কয়লাখনি থেকে এক শ্রমিকের দেহ উদ্ধার হল। তবে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। কয়লা খনির মধ্যে আটকে থাকা শ্রমিকদের মধ্যে একজন রয়েছেন পশ্চিমবঙ্গের। তিনি জলপাইগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে বাংলার ওই শ্রমিকের নাম সঞ্জিত সরকার।

খনির মধ্যে আটকে থাকা শ্রমিকরা এখনও জীবিত নাকি মৃত তা নিশ্চিত করে জানা যায়নি। উদ্ধারকারী দল তাঁদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, অসমের দিমা হাসাও জেলার প্রত্যন্ত শিল্পশহর উমরাংসোর কয়লা খনিতে নেমেছিলেন শ্রমিকরা। অবৈধ এই খনিতে আচমকা জল ঢুকতে শুরু করে। যার ফলে ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিণী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। উদ্ধারকাজে খনির মধ্যে নামানো হয় দক্ষ ডুবুরিও। কঠিন পরিস্থিতি থাকায় উদ্ধারকাজে দেশের সেনাবাহিনীর কাছে সাহায্য চায় অসম সরকার। সরকারের সেই আবেদনে সাড়া দিয়ে উদ্ধারকাজে সামিল হয় সেনা।

জানা গিয়েছে, ডুবুরিরা বুধবার উমরাংসোরের গভীর খনি থেকে এক জনের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জলবের করার জন্য পাম্পের আয়োজন করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলস্তর ক্রমশ বাড়ছে খনিতে যার ফলে উদ্ধারকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। জল বার করার জন্য আধুনিক পাম্প পাঠানো হচ্ছে ওএনজিসির তরফে। পাশাপাশি বুধবার থেকে কোল ইন্ডিয়ার একটি দলও উদ্ধারকাজে নামবেন বলে জানিয়েছেন কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি।

Post Views: 134

Continue Reading

Previous: ৫ ফেব্রুয়ারি এক দফাতেই ভোট দিল্লিতে, ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি
Next: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বঙ্গে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.