Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিষ্ক্রিয় কাউন্সিলরদের হুঁশিয়ারি মমতার, এসআইআর প্রক্রিয়ায় সক্রিয় না হলে ব্লক সভাপতি বসানোর দাওয়াই

নিষ্ক্রিয় কাউন্সিলরদের হুঁশিয়ারি মমতার, এসআইআর প্রক্রিয়ায় সক্রিয় না হলে ব্লক সভাপতি বসানোর দাওয়াই

Online Desk ডিসেম্বর 22, 2025
Mamata.jpg

নিজস্ব প্রতিনিধি : ২৬শের বিধাসভা নির্বাচনের আগে দলের কাউন্সিলরদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে। ১ কোটি ৬০ লক্ষের বেশি ভোটারের তথ্যে অসংগতি রয়েছে। অন্তত এমনটাই খবর কমিশন সূত্রে। এদিকে কাদের শুনানিতে ডাকা হবে ? শুনানিতে কি তথ্য দেখাতে হবে, এই প্রশ্নগুলো নিয়ে যখন রাজনীতিক দল সহ সাধারণ মানুষের মনে কৌতুহল দানা বাঁধছে ঠিক তখনই, সোমবার, নেতাজি ইন্ডোরে বিএলও সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক থেকে দলের বিএলএ-দের সহ নির্বাচন কমিশনকে যেমন বার্তা দিয়েছেন তেমনি বার্তা দিয়েছেন দলের কাউন্সিলরদেও। এদিনের সভা থেকে ‘তৃণমূল সুপ্রিমো বলেন, “কোন কাউন্সিলর কি কাজ করছেন , “কোন কোন কাউন্সিলর নিষ্ক্রিয় সব নজরে রয়েছে। এর পর তিনি কার্যত হুশিয়ারির সুরে বলেন, কাউন্সিলরা যদি ঠিক ঠাককাজ না করেন তাহলে কাউন্সিলরদের জায়গায় ব্লক সভাপতি বসিয়ে দেব।” অনেকে বলছেন, দল নেত্রীর এই বার্তায় কার্যত স্পষ্ট হচ্ছে ২৬শের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে কতটা কঠিন। রাজনৈতিক মহলের ধারণা, একদিকে এসআইআর, অন্যদিকে হুমায়ুন কবীরের নতুন দল নিয়ে চাপে জোড়াফুল শিবির।

প্রসঙ্গত, সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। প্রকাশ করলেন ইস্তেহার। সঙ্গে একগুচ্ছ আসনে প্রার্থীর নাম ও ঘোষণা করেছেন হুমায়ুন। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ‘ধর্মীয় মেরুকরণের’ অভিযোগ তুলেছে তৃণমূল শিবির।

অন্যদিকে ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস ও করেছেন হুমায়ুন কবীর। যদিও হুমায়ুন কবীরকে দল বিরোধী কাজের জন্য ই দল তাকে সাসপেন্ডে করেছে। ‘তৃণমূলের আভিযোগ, হুমায়ুন কবীরের পিছনে বিজেপি। সোমবার হুমায়ুন যখন নিজের দল তৈরি করলেন, সেই সময় তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্য়োপাধ্য়ায় কলকাতা থেকেই দিলেন বড় বার্তা। এসআইআর নিয়ে বিএলএ-দের সঙ্গে আলোচনায় তৃণমূল সুপ্রিমো বললেন, ‘বিজেপি টাকা দিয়ে আপনাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। আপনারা সঙ্ঘবদ্ধ হন।’ ওয়াকিবহাল মহলের মতে, মমতার এই বার্তার দু’টি দিক রয়েছে। এক এসআইআর, দুই হুমায়ুনকে এড়িয়ে বিজেপির দিকে দায়।

Post Views: 133

Continue Reading

Previous: স্ত্রী মেলানিয়ার অন্তর্বাস নিয়ে অস্বাভাবিক মন্তব্য ট্রাম্পের ! প্রেসিডেন্টের কথায় বিমূঢ় দর্শকরা
Next: এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে, শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল মতুয়াদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.