Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণের জেরে নেতানিয়াহুর ভারত সফর স্থগিত, বিতর্ক এড়াতে মোদীর নিরাপত্তার উপর পূর্ণ আস্থা জানালো ইজরায়েল

দিল্লি বিস্ফোরণের জেরে নেতানিয়াহুর ভারত সফর স্থগিত, বিতর্ক এড়াতে মোদীর নিরাপত্তার উপর পূর্ণ আস্থা জানালো ইজরায়েল

Online Desk নভেম্বর 26, 2025
Netaniyahu-1.jpg

ওঙ্কার ডেস্ক : দিল্লি বিস্ফোরণের ঘটনায় পিছিয়ে গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর। এই নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় ইজরায়েল প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, “মোদীর অধীনে ভারতের নিরাপত্তার উপর প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে। উভয় দেশই নতুন করে সফরের দিনক্ষণ নিয়ে আলোচনা করছে।” X-এর একটি পোস্টে নেতানিয়াহুর অফিস লিখেছে, “ভারতের সঙ্গে ইজরায়েলের বন্ধন” এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক “খুবই দৃঢ়”।

ইজরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নেতানিয়াহুর ভারত এই সফর পিছিয়ে গেল। সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে নয়াদিল্লির সবচেয়ে খারাপ পরিস্থিতি, যেখানে কমপক্ষে ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের সময় কথা হয়েছিল তিনি আবার এসে নরেন্দ্র মোদীর সঙ্গে পুনরায় বৈঠক করবেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তার কারণে আপাতত সেই সফর স্থগিত রইল।

খবরে বলা হয়েছে, নেতানিয়াহু বছরের শেষ নাগাদ ভারত সফরের পরিকল্পনা করছিলেন। কিন্তু এবারও তা পিছিয়ে গেল। এই নিয়ে এ বছর তৃতীয়বার বাতিল হল ইজরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফর। ৭ বছর আগে ভারতে এসেছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। ২০১৮ সালের ১৪ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ছয় দিনের সফর ছিল তা। এবার ছিল তাঁর দ্বিতীয় ভারত সফর।

যদিও, লাল কেল্লা বিস্ফোরণের পর নেতানিয়াহু প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। X-এ শেয়ার করা এক বিবৃতিতে নেতানিয়াহু ভারত এবং ইজরায়েলকে প্রাচীন সভ্যতা বলে অভিহিত করেছেন যা চিরন্তন সত্যের উপর দাঁড়িয়ে আছে এবং জোর দিয়ে বলেছেন যে সন্ত্রাসবাদী হামলা কখনও উভয় দেশের জনগণের দৃঢ় সংকল্পকে নড়বড়ে করতে পারবে না।

নেতানিয়াহুর অফিস থেকে X-এ শেয়ার করা সেই পোস্টে বলা হয়েছে, “আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী জনগণের প্রতি: সারা এবং আমি, এবং ইসরায়েলের জনগণ, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। এই সময়ে দুঃখ এবং শক্তিতে ইসরায়েল আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। পোস্টে আরও বলা হয়েছে, ” সন্ত্রাস আমাদের শহরগুলিতে আঘাত করতে পারে, কিন্তু তা কখনও আমাদের আত্মাকে নাড়া দেবে না। আমাদের জাতির আলো আমাদের শত্রুদের অন্ধকারকে ছাড়িয়ে যাবে।”

ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল রবিবার ইজরায়েলে তার তিন দিনের সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে অবশ্য দেখা করেছেন।

Post Views: 137

Continue Reading

Previous: দিল্লি বিস্ফোরণ : উমরের সঙ্গে ছিল পোর্টেবল বোমা তৈরির ইউনিট
Next: টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল সহ ৭ টি ম্যাচ পেলো ইডেন, তবে পাকিস্তান উঠলে সরবে সেমিফাইনাল

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.