Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নয়াদিল্লিতে রেল স্টেশনে পদপিষ্টে ১৮ জনের মৃত্যু, ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, দাবি পুলিশের

নয়াদিল্লিতে রেল স্টেশনে পদপিষ্টে ১৮ জনের মৃত্যু, ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, দাবি পুলিশের

Online Desk ফেব্রুয়ারি 16, 2025
rail-1280.jpg

ওঙ্কার ডেস্ক: নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের অত্যধিক ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হল। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন মহিলা এবং পাঁচ জন শিশু। জানা গিয়েছে, শনিবার রাতে কুম্ভমেলা যাওয়ার উদ্দেশে নয়াদিল্লি রেল স্টেশনে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। সেই সময় এই ঘটনা ঘটে।
রেল সূত্রের খবর, কুম্ভমেলা যাওয়ার দুটি ট্রেন দেরি করে। এদিকে প্ল্যাটফর্মে ক্রমে বাড়তে থাকে ভিড়। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। তাতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। কিন্তু কী কারণে পদপিষ্টের ঘটনা ঘটল? এ বিষয়ে রেল পুলিশের ডিসি বলেন, ‘প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর স্টেশনে দাঁড়িয়ে ছিল। স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল সেই সময়ে। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল। তাই ওই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। জেনারেল টিকিট বিক্রি হয়েছে ১৫০০। সেই কারণেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।’

অন্যদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। রেলের তরফে নিহতদের পরিবারককে এবং আহতদেরকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর জখমদের আড়াই লক্ষ টাকা এবং যাঁদের আঘাত সামান্য, তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Post Views: 101

Continue Reading

Previous: প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বললে প্রাক্তন স্বামীকেও বলতে হবে ‘ডিভোর্সার’, পর্যবেক্ষণ জম্মু-কাশ্মীর হাইকোর্টের
Next: মমতা-অভিষেকের ছবি ছাপিয়ে লটারির কুপন বিক্রি করে কোটি টাকা তোলার অভিযোগ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.