ওঙ্কার ডেস্কঃ বন্দে মাতরম গান নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। নতুন এই নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে, সব স্কুলে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পরই বাজাতে হবে ‘বন্দে মাতরম’। যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিতি থাকেন সেখানে তিনি আসা ও যাওয়ার সময় পরিবেশন করতে হবে এই গান।এই গান বাজলে উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই গান বাজাতে হবে পদ্ম পুরস্কারের মতো অসামরিক তথা নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও। যদিও সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেই নির্দেশিকায় জানানো হয়েছে।পাশাপাশি কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার থেকে ‘বন্দে মাতরম’-এর ছটি স্তবকই পরিবেশন করতে হবে।
প্রসঙ্গত, গতবছর এই ‘বন্দে মাতরম’কে কেন্দ্র করেই অশান্তি ছড়িয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহেরু নাকি মুসলিমদের খুশি করতেই ‘বন্দে মাতরমে’র চার স্তবক বাদ দিতে বলেছিলেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল কংগ্রেস। এবার স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
