Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-35.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: নতুন লোকাল ট্রেন, এসি লোকাল, নতুন প্ল্যাটফর্ম, উড়ালপুল আর একাধিক ট্রেনের স্টপেজ। যাত্রীদের সুবিধা বাড়াতে মঙ্গলবার কলকাতায় বড় বৈঠকে বসল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের সাংসদদের নিয়ে এই বৈঠক হয়। গতকাল বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্রপ্রতাপ সিংহ এবং দুই ডিভিশনের আধিকারিকরা। বৈঠকে চেয়ারম্যান নির্বাচিত হন সাংসদ সৌগত রায়।

বৈঠকে কাটোয়া-আজিমগঞ্জ রুটে নতুন ট্রেন এবং কাটোয়া-শিয়ালদহ লোকাল চালুর দাবি ওঠে। শিয়ালদহ দক্ষিণ শাখায় এসি লোকাল এবং শান্তিপুর হয়ে শিয়ালদহ-নবদ্বীপ ধাম রুটে নতুন এসি লোকাল চালুর প্রস্তাব দেওয়া হয়। মালদহ-বহরমপুর-শিয়ালদহ রুটে শৌচাগারযুক্ত মেমু ট্রেন চালানোর দাবিও জানানো হয়।

এছাড়া নশিপুর সেতু দিয়ে আরও ট্রেন চালানো, গোঘাট-তারকেশ্বর রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং কল্যাণী স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানান সাংসদরা। আমঘাটা স্টেশনে নতুন প্ল্যাটফর্ম এবং মুর্শিদাবাদ ও বেলডাঙায় উড়ালপুল তৈরির প্রস্তাবও দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নতুন আন্ডারপাস ও উড়ালপুল নির্মাণের দাবিও ওঠে বৈঠকে।

বৈঠকে জেনারেল ম্যানেজার জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্প, কবচ প্রযুক্তি চালু, নতুন কামরা সংযোজন, রেলগেট তুলে দেওয়া, উড়ালপুল ও আন্ডারপাস নির্মাণ এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। এদিন সাংসদদের সামনে পূর্ব রেলের নিজস্ব তথ্যপ্রযুক্তি দলের তৈরি ‘জনপ্রতিনিধি পোর্টাল’-ও তুলে ধরা হয়। এই উদ্যোগের প্রশংসা করেন সাংসদরা।

বৈঠক শেষে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাংসদদের প্রস্তাবগুলি খতিয়ে দেখে যাত্রীদের সুবিধার সঙ্গে যুক্ত বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। রেল বোর্ড ও সংশ্লিষ্ট সাংসদদের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করা হবে।

Continue Reading

Previous: বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

সম্পর্কিত গল্প

New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.