Skip to content
নভেম্বর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: বয়স মাপার ক্ষেত্রে আধার কার্ডকে চূড়ান্ত নথি বলে মানতে নারাজ মধ্যপ্রদেশ হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, আধারের তুলনায় ময়নাতদন্তের রিপোর্টই বয়স প্রমাণে অনেক বেশি শক্তিশালী। কারণ, সেই রিপোর্ট লেখা হয় শরীর পরীক্ষা করে। আর আধার শুধু পরিচয়ের কাগজ।

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল মধ্যপ্রদেশের এক কিশোর। তার আধারে বয়স লেখা ছিল ১৪ বছর। সেই অনুযায়ী মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইবুনাল বিমা সংস্থাকে পরিবারকে ৫ লক্ষ ৪৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। পরিবারের দাবি ছিল, এই টাকা যথেষ্ট নয়। কিশোরের বয়স হিসেবে ক্ষতিপূরণ আরও বাড়ানো উচিত। তাই তারা হাই কোর্টে আবেদন করে। অন্যদিকে বিমা সংস্থা জানায়, তারা আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টকেই ভিত্তি করেছে। সেই রিপোর্টে কিশোরের বয়স ১৩ বছর বলে উল্লেখ ছিল।

বিচারপতি অমিত শেঠ বলেন, বয়স বোঝার জন্য শারীরিক মূল্যায়নই আসল। এই মামলার তথ্য ও পরিস্থিতি বিচার করে চিকিৎসকদের দেওয়া মতামতকেই বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। আধার একা কোনও ব্যক্তির বয়স নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না। এই জায়গায় বিমা সংস্থার বক্তব্যই বেশি যুক্তিসঙ্গত।

বিমা সংস্থার যুক্তি মেনে নিলেও হাই কোর্ট ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে দিয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী, পরিবার পাবে ৭ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। তার সঙ্গে বাবা ও মায়ের জন্য অতিরিক্ত ৪০ হাজার টাকা করে। শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা এবং সম্পত্তির ক্ষতির জন্য আরও ১৫ হাজার টাকা দিতে হবে। সব মিলিয়ে মোট ক্ষতিপূরণ দাঁড়াচ্ছে ৮ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা। ফলে পরিবারের দাবি আংশিক মেনে নিল আদালত।

Continue Reading

Previous: পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের
Next: বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-32.webp

ভাইফোঁটার দিন মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, শোকে পাথর পরিবার

Online Desk নভেম্বর 11, 2026

You may have missed

New-Project-35.webp

নতুন লোকাল, এসি ট্রেন, উড়ালপুল ! হাওড়া-শিয়ালদহ নিয়ে বড় বৈঠক পূর্ব রেলের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-36.webp

বিষাক্ত ধোঁয়ায় জেরবার পাকিস্তান, দায়ী করেছিল ভারতকে! এবার নিজের দেশের রিপোর্টে মুখ পুড়লো ইসলামাবাদের

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-34.webp

বয়সের প্রমাণে আধার নয়, ময়নাতদন্তের রিপোর্টই বেশি নির্ভরযোগ্য! জানাল মধ্যপ্রদেশ হাই কোর্ট

Online Desk নভেম্বর 11, 2026
New-Project-33.webp

পরিবার থেকে দূরে সীমান্তে পাহারায় জওয়ানরা, তাঁদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলাদের

Online Desk নভেম্বর 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.