Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শুক্রে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশে, আমন্ত্রণ ইউনুসকে

শুক্রে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশে, আমন্ত্রণ ইউনুসকে

Online Desk ফেব্রুয়ারি 28, 2025
bd-sss.jpg

ওঙ্কার ডেস্ক: জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের নামকরণ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। ইংরেজিতে যা ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ বা এনসিপি। শুক্রবার বেলা তিনটে নাগাদ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।
বৃহস্পতিবার ঢাকার নতুন দলের আত্মপ্রকাশ বিষয়ে বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন নেতৃত্ব। সেই বৈঠকে নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম বা কাঠামো নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সেই সঙ্গে নতুন রাজনৈতিক দলের শীর্ষ সাত পদে কারা থাকবেন সেই বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শীর্ষ সাত পদের পদাধিকারীর নাম এবং দলের নাম চূড়ান্ত করা হয়।
নতুন দলের আহ্বায়ক হবেন মহম্মদ নাহিদ ইসলাম। যিনি সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। দলের প্রধান সমন্বয়কারী করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারীকে। নতুন দলের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সামান্তা শারমিনকে, যুগ্ম সমন্বয়ক করা হয়েছে আবদুল হান্নান মাসউদকে, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে সারজিস আলমকে এবং দফতর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে সালেহউদ্দিন সিফাতের নাম।

উল্লেখ্য, নতুন এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সময় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে। বৃহস্পতিবার মহম্মদ ইউনুসের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে, বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে।

ভিডিও দেখুন-

Post Views: 133

Continue Reading

Previous: কলকাতায় মার্চের শুরুতেই চড়বে পারদ, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৫ জেলায়
Next: টলিপাড়ায় নতুন গুঞ্জন, সৃজিতের পর ‘ফেলুদা’ পরিচালনায় নতুন পরিচালক

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.