Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শপিং মল আর চাইতে পারবে না ক্রেতাদের মোবাইল নম্বর, নয়া আইন কার্যকরের পথে মোদী সরকার

শপিং মল আর চাইতে পারবে না ক্রেতাদের মোবাইল নম্বর, নয়া আইন কার্যকরের পথে মোদী সরকার

Online Desk আগস্ট 27, 2025
mobile-modi.jpg

ওঙ্কার ডেস্ক: শপিং মল কিংবা ওষুধের দোকান-সহ বিভিন্ন বিপণন সংস্থাগুলি ক্রেতাদের কাছ থেকে মোবাইল নম্বর চেয়ে থাকে। এই প্রবণতা এ বার বন্ধ করতে চলেছে কেন্দ্র। ক্রেতাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ মোদী সরকারের। ২০২৩ সালে সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে এই সংক্রান্ত বিলটি। রাষ্ট্রপতির সম্মতি মেলায় তা আইনেও পরিণত হয়ে গিয়েছে। এ বার তা কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু হলে, প্রকাশ্যে ক্রেতাদের কাছ থেকে মোবাইল নম্বর চাওয়ার বিষয়টি বেআইনি হিসেবে গণ্য করা হবে। গত জানুয়ারিতেই এই আইনের খসড়া তৈরি করেছে কেন্দ্র। চলতি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে জানা গিয়েছে, এই বিধিতে কোনও পরিবর্তন আনার পরিকল্পনা নেই। উল্লেখ্য, বর্তমানে বিভিন্ন শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোরে ক্রেতাদের কাছ থেকে মোবাইল নম্বর চাওয়া হয়। অনলাইনে বিল দেওয়ার জন্য কখনও, আবার কখনও পয়েন্ট দেওয়ার জন্য এই মোবাইল নম্বর নেওয়া হয়। ক্রেতারা মৌখিক ভাবে এই নম্বর দেওয়ার ফলে দোকানের কর্মী ছাড়াও উপস্থিত বাকিরাও শুনতে পান। এর ফলে ক্রেতার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।

নতুন আইন চালু হওয়ার পর বিপণন সংস্থাগুলি বিপাকে পড়বে বলে মনে করছে অনেকে। বিকল্প ব্যবস্থার দিকে হাঁটতে হবে সংস্থাগুলিকে। মোবাইল নম্বরের বিকল্প হিসাবে ইমেল আইডিও চাইতে পারে তারা। তবে মোবাইল রিচার্জ বা এই ধরণের কোনও পরিষেবার ক্ষেত্রে কড়াকড়ি নেই। নতুন আইন অনুসারে, কোনও ক্রেতা যদি মোবাইল নম্বর নাও দেন। তার পরেও তাঁকে পরিষেবা দিতে হবে।

Post Views: 204

Continue Reading

Previous: গোবিন্দ ও সুনীতা’র বিচ্ছেদ অতীত, সিদ্ধিদাতার আরাধনায় একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে
Next: শরতেও বর্ষার মেঘের আনাগোনা, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা-জারি হলুদ সতর্কতা

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.