Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নিউইয়র্কের পরিকাঠামোয় খুশি নন রোহিতরা, শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন কোহলি

নিউইয়র্কের পরিকাঠামোয় খুশি নন রোহিতরা, শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন কোহলি

Online Desk মে 31, 2024
thumb_15505-1.jpg

স্পোর্টস ডেস্ক :বুধবার থেকে নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্রথমদিন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিং হয়। বৃহস্পতিবার নেট প্র্যাকটিসে নামেন রোহিতরা।‌ তবে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্র্যাকটিসের পরিকাঠামো নিয়ে একেবারেই খুশি নয় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। সবকিছুই মেকশিফট। অর্থাৎ, অস্থায়ী। শুধুমাত্র বিশ্বকাপের জন্য বানানো হয়েছে। সেটা পিচ হোক বা প্র্যাকটিসের পরিকাঠামো। সেই রিপোর্টে বলা হয়েছে, ‘সবকিছুই অস্থায়ী। পিচ থেকে অন্যান্য পরিকাঠামো। সবকিছুই অতি সাধারণ। ভারতীয় দল উদ্বেগ প্রকাশ করেছে।’ ক্যানটিয়াগ পার্কে প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। সেখানকার পরিকাঠামো নিয়েও অখুশি দ্রাবিড়। যদিও আইসিসির পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ভারতীয় দলের পক্ষ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। গত দু’মাস ধরে নৈশালোকের আলোয় খেলছে ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে দশটায়। তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকবে। আদ্রতাও কম থাকবে। সকালে হালকা হওয়ার মধ্যে সাদা কুকাবুরা বলে খেলা চ্যালেঞ্জিং হতে পারে। তার প্রস্তুতিতে দ্রুত জেট ল্যাগ কাটিয়ে সকালে খেলার মানসিকতা আনতে হবে। শরীরকেও মানিয়ে নিতে হবে। সেই কারণেই ওখানকার টাইমজোন এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনিংয়ে জোর দেওয়া হয়। শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি।

Post Views: 99

Continue Reading

Previous: দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট গ্রহণ শেষ দফায়
Next: বৃষ্টির জলে জলমগ্ন মেচেদা বাজার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.