Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিউজিল্যান্ড সিরিজে যাবে ভারত, রয়েছে বদলার সুযোগ

নিউজিল্যান্ড সিরিজে যাবে ভারত, রয়েছে বদলার সুযোগ

Online Desk জুন 3, 2026
C.jpg

ওঙ্কার ডেস্ক : চলতি বছরের অক্টোবর-নভেম্বরে নিউজ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ৪০ দিনের এই সফরে পাঁচটি ভেন্যুতে আয়োজিত হবে মোট ১২টি ম্যাচ। ভারতের কাছে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৪ সালে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার বদলা নেওয়ার সুযোগ শুভমনদের সামনে। সফর শুরু হবে ২২ অক্টোবর, ২ সিরিজ় দিয়ে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে কিউয়িদের হারিয়ে দ্বিতীয়বার বিশ্বসেরা হয়েছিল ভারত। ফলে এই লড়াই নিয়ে আগ্রহ তুঙ্গে থাকবে।

৪ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ়। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এই সিরিজ় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ১৯ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ়। প্রথম ম্যাচ আয়োজিত হবে ওয়েলিংটনের বেসিন রিজ়ার্ভে। এর পরে ২৭ নভেম্বর থেকে ক্রাইস্টচার্চে খেলা হবে দ্বিতীয় টেস্ট। সাত বছর পরে কিউয়িদের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে টেস্টে নামবে ভারত। সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেলেও লাল বলে গৌতম গম্ভীরের দলের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়। তাই বদলা নেওয়ার পাশাপাশি কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজ় ভারতীয় দলের অনেক ক্রিকেটারের জন্যও বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ হবে।

নিউ জ়িল্যান্ড বোর্ডের মুখ্য বাণিজ্যিক কর্তা গ্লেন ক্রিচলি বলেছেন, “ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে ভারত সিরিজ়ের থেকে বড় কিছু হয় না। নিউজ়িল্যান্ডবাসী আগে যা দেখেননি, তাই এ বার দিতে বদ্ধপরিকর আমরা। শুধু মাঠের ক্রিকেটই নয়, ভারতের সঙ্গে যে সংস্কৃতি এবং ইতিহাস ভাগ করে নেয় নিউজ়িল্যান্ড, তা-ও উদ্যাপন করা হবে। এই দলের প্রতি মানুষের যে আবেগ রয়েছে তা অনবদ্য। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটারকে আমরা দেখতে পাব। সমর্থকদের সঙ্গে দুর্দান্ত একটা সিরিজ় দেখার অপেক্ষায় রয়েছি। ”২০১৯-২০ মরসুমের পর নিউ জ়িল্যান্ডে টেস্ট খেলতে যায়নি ভারত। কিউয়িরা অবশ্য এ দেশে দু’বার এসেছে। তার মধ্যে ২০২৪-২৫ সালে ভারতকে চুনকামও করেছে।

নিউজ়িল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত স্পিনার ইশ সোধি বলেছেন, “ভারতের বিরুদ্ধে খেলতে সব সময়েই ভাল লাগে। অবিশ্বাস্য ক্রিকেট দল। তারকা শক্তি এবং প্রতিভায় ভর্তি। খুব কঠিন হবে সিরিজ়টা।”

ভারত বনাম নিউজ়িল্যান্ড সিরিজ়ের সূচি

  • প্রথম টি-টোয়েন্টি: ২২ অক্টোবর, ক্রাইস্টচার্চ
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৪ অক্টোবর, ক্রাইস্টচার্চ
  • তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর, ওয়েলিংটন
  • চতুর্থ টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর, অকল্যান্ড
  • পঞ্চম টি-টোয়েন্টি: ১ নভেম্বর, হ্যামিল্টন
  • প্রথম এক দিনের ম্যাচ: ৪ নভেম্বর, অকল্যান্ড
  • দ্বিতীয় এক দিনের ম্যাচ: ৭ নভেম্বর, ওয়েলিংটন
  • তৃতীয় এক দিনের ম্যাচ: ১০ নভেম্বর, হ্যামিল্টন
  • চতুর্থ এক দিনের ম্যাচ: ১৩ নভেম্বর, মাউন্ট মাউনগানুই
  • পঞ্চম এক দিনের ম্যাচ: ১৫ নভেম্বর, মাউন্ট মাউনগানুই
  • প্রথম টেস্ট: ১৯-২৩ নভেম্বর, ওয়েলিংটন
  • দ্বিতীয় টেস্ট: ২৭ নভেম্বর-১ ডিসেম্বর, ক্রাইস্টচার্চ
Post Views: 86

Continue Reading

Previous: খান স্যারের কোচিং সেন্টারের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৩
Next: অর্থনৈতিক চাপে সোনার ভাণ্ডার বিক্রি? রিজার্ভ ব্যাঙ্কের অবস্থান ঘিরে জল্পনায় তুঙ্গে বিতর্ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.