Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শওকত মোল্লাকে পলাতক ঘোষণা করল এনআইএ

শওকত মোল্লাকে পলাতক ঘোষণা করল এনআইএ

Online Desk জুন 5, 2026
SHAOKAT.jpg

ওঙ্কার ডেস্কঃ শওকতের দেখা নাই। ভাঙড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত তথা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে খুঁজছে এনআইএ। বৃহস্পতিবার তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শওকতকে হাতের নাগাদে পায়নি। শওকতের গুণধর ‘নদীচোর’ ছেলেকে আটক করা হয়েছে। সূত্রের খবর, নদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন শওকত। যদিও তা সফল হয়নি। কোথাও আত্মগোপন করে আছেন বলে সূত্রের খবর।
এসবের মাঝেই শওকতকে পলাতক ঘোষণা করল এনআইএ। শওকত মোল্লা যাতে কোনওভাবেই দেশ ছাড়তে না পারে, সেই ব্যবস্থা করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।ইতিমধ্যেই বিএসএফের সঙ্গে অভিযুক্তের যাবতীয় তথ্য শেয়ার করেছে এনআইএ।
ভোটের ঠিক আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে এনআইএ। কিছুদিন আগে আহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই নাকি এলাকা ছাড়েন শওকত।
স্থানীয়দের দাবি, শেষ বার লাল পোশাকে বাসন্তীর দিকে চুনাখালিতে একজনের বাইকে দেখা গিয়েছে শওকতকে। বাংলাদেশে পালানোর ছক কষেছিল। কিন্তু পারেনি। মনে করা হচ্ছিল, কোনও মাদ্রাসাতে লুকিয়ে ছিল সে। এরপরই রাতভর মাদ্রাসা, এলাকার সব, এমনকী জঙ্গলেও তল্লাশি চালায় এনআইএ, কেন্দ্রীয় বাহিনী। কিন্তু হদিশ মেলেনি ‘মাছচোরে’র।

Post Views: 86

Continue Reading

Previous: রোগী ফেরানো চলবে না, হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Next: বিধায়কদের পর এবার মমতার থেকে কি মুখ ফেরাবে সাংসদেরাও? ইন্ডিয়া জোট বৈঠকের দিন চাপে তৃণমূল

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.