Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট মমতার, বাইরে বলেন “আমাকে অপমান করা হয়েছে”

নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট মমতার, বাইরে বলেন “আমাকে অপমান করা হয়েছে”

Online Desk জুলাই 27, 2024
Untitled-2-copy.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে ওয়াক আউট করেন তিনি। বাইরে এসে তিনি বলেন, ‘‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে”।
নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিলেন বিরোধী জোট ইন্ডিয়া জোটের সাত জন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে তারা বৈঠক বয়কট করেছেন বলে সূত্রের খবর। ইন্ডিয়া জোটের সাতজন মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগ বৈঠক বয়কট করলেও হাজির হয়েছিলেন মমতা। শনিবার সকালে রাইসিনা হিলে হাজির হয়েছিলেন তিনি।
বৈঠক শুরুর কিছু ক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি”। তিনি আরও বলেন, ‘‘বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির ছিলাম। কিন্তু বলতে দেওয়া হল না। আমি আরও কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হল”। ভবিষ্যতে নীতি আয়োগের আর কোনও বৈঠকে তিনি যোগদান করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Post Views: 90

Continue Reading

Previous: নীতি আয়োগের বৈঠকে মমতা, প্রশ্ন মুখে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ!
Next: “মুখ্যমন্ত্রীর মাইক অফ করা হয়নি” সাফ জানিয়ে দিল কেন্দ্র

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.