Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে নীতীশের হাতে পদ্ম, রবিবারই নতুন সরকার

বিহারে নীতীশের হাতে পদ্ম, রবিবারই নতুন সরকার

Online Desk জানুয়ারি 27, 2024
00_BIHar.jpg

নিজস্ব প্রতিনিধিঃ গত কয়েকদিন ধরেই ডামাডোল বিহার রাজনীতিতে। সম্ভবত আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাটনা থেকে দিল্লি, এখন একটাই কথা, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হতে পেরে গোঁসা নীতীশের! জেডিইউর সূত্র জানা গিয়েছে শনিবারই রাজ্যপাল রাজেন্দ্র অরলেকরের সঙ্গে দেখা করে ইস্তফা দিতে পারেন নীতীশ।
আগামী ২৮ জানুয়ারি বিজেপির সঙ্গে জোটে নতুন সরকার গড়ারও দাবি জানাবেন তিনি। এই নিয়ে লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে শুরু তরজা। তবে কী ফের একবার এনডিএ শিবিরে ফিরছে নীতীশের জেডিইউ। এই নিয়ে তোলপাড় বিহারের রাজ্য রাজনীতি। পাটনায় দলীয় বৈঠকে বসে বিজেপি, জেডিইউ ও বর্তমানে বিহারের বৃহত্তম দল আরজেডি।
সকাল ১০ টায় নীতীশের নেতৃত্বে বৈঠকে বসেছিল জেডিইউ। অন্যদিকে দলীয় বিধায়কদের নিয়ে লালুর বাসভবনে বৈঠকে বসেছিল আরজেডি। বৈঠক শেষে জেডিইউ তরফ থেকে সমর্থন প্রত্যহারের ঘোষণা আরজেডি তরফে। পাশাপাশি বিকেল ৪টের সময় পাটনায় বৈঠকে বসতে চলেছে বিজেপি নেতৃত্বে, এই আলোচনাতে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপি সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও তাঁদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এলজেপি সভাপতি চিরাগ পাসওয়ান।
পদ্ম শিবিরের বিধায়ক সংখ্যা ৭৮। এনডিএ সমর্থিত হিন্দুস্থান আওমি মোরচার রয়েছে ৪ জন বিধায়ক। নীতীশের রয়েছে ৪৫ জন বিধায়ক। সহজেই ম্যজিক ফিগার ২২৩ ছুয়ে ফেলতে পারবে বিজেপি নীতীশ জোট। এর মধ্যেই জানা যাচ্ছে বহু জেডিইউ বিধায়কের ফোন বন্ধ, আবার কংগ্রেসের ১৯ জন বিধায়কের মধ্যে ১০ থেকে ১১ জন বিধায়ক জেডিইউ শিবিরে যোগ দিতে পারেন বলে জেডিইউ তরফে দাবি। কার্যত সব মিলিয়ে শেষ পর্যন্ত বিহারের মসনদে নতুন করে কাদের সরকার হবে তা শুধু সময়ের অপেক্ষা।

Post Views: 95

Continue Reading

Previous: মামলার পার্টি হতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে আর্জি আইনজীবীর
Next: টালির ঘর থেকে স্বপ্নপূরণের অভিযান, শিক্ষক ছাড়াই চলছে কোচিং !

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.