Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে তালিবান শাসিত আফগান বিদেশ মন্ত্রীর বৈঠকে নেই মহিলা সাংবাদিকের প্রবেশাধিকার

দিল্লিতে তালিবান শাসিত আফগান বিদেশ মন্ত্রীর বৈঠকে নেই মহিলা সাংবাদিকের প্রবেশাধিকার

Online Desk অক্টোবর 11, 2025
taliban-gbyuh.png

ওঙ্কার ডেস্ক: তালিবান শাসিত আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনের জন্য ভারত সফরে এসেছেন। ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠক করেবেন এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির জন্য কাজ করবেন। সেই মত শুক্রবার তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির এক সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিক দের প্রবেশ নিষেধ করা হয়েছিল। আর এতেই ক্ষোভে ফেটে পরেছে সাংবাদিক মহল থেকে বিরোধী দল গুলি।
সুত্রের খবর, শুক্রবার নয়া দিল্লিতে তালিবান শাসিত আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেইমত দেশের বিভিন্ন সাংবাদিক হাউস থেকে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু বৈঠক কক্ষে প্রবেশের আগে মহিলা সাংবাদিকদের সেখানে ঢুকতে বাঁধা দেয় নিরাপত্তা রক্ষীরা। বারংবার প্রবেশিকার দেওয়ার জন্য বলার পরও তাঁদের হলে ঢুকতে দেওয়া হয়নি। মহিলা সাংবাদিকরা জানান তারা সমস্ত সরকারি নিয়ম বিধি মেনেই বৈঠোকে অংশ গ্রহণ করছেন, কিবতু তারপরও তাঁদের কেনো প্রবেশাধিকার নেই জানাতে চাওয়ায় নিরাপত্তারক্ষীরা জানায় এটি নির্দেশ। এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়ায় সাংবাদিক মহলে। সমাজ মাধ্যমেও এনিয়ে পোষ্ট করেন সাংবাদিকরা।
এবিষয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লির কেন্দ্রীয় মন্ত্রককে ভীতু বলে অবিহ্যত করেছেন তাঁরা। এবিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমুল সাংসদ মহুয়া মৈত্র। তিনি প্রশ্ন তুলেছেন কি করে ভারতের বিদেশমন্ত্রক তালিবানের এহেন কর্মকান্ডের সঙ্গে সহমত হতে পারেন।
তবে বিশেষজ্ঞদের মতে, কোনো দেশের রাষ্ট্রদূত বিদেশে গেলে তিনি বা তাঁরা নিজেদের দেশের নিয়মই পালন করে থাকেন। আফগানিস্তান বর্তমানে তালিবান শাসিত। আর এই তালিবান শারিয়া নিয়মে বিশ্বাসী। সেই নিয়ম অনুযায়ী মহিলাদের অধিকার না-এর মতই। ২০২১ সালে তালিবান যখন আফগানিস্তানের মসনদে বসেছিল তখনই তার প্রমান পেয়েছিল গোটা বিশ্ব। মহিলাদের স্কুল যাওয়া, থেকে শুরু করে একা বাইরে বেরানো এক প্রকার বন্ধ হয়ে করে দেওয়া হয়েছে আফগানে। শারিয়া নিয়মে আরও বলা আছে, মহিলারা বাইরে কাজ করতে পারবে না। মহিলাদের বাইরে কাজ করা দন্ডনীয় অপরাধ। এমনকি শারিয়া নিয়ম অনুযায়ী মহিলাদের বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ। কোন পুরুষ ব্যতিত মহিলাদের মৃত্যুদন্ডেরও আদেশ প্রচলিত আছে তালিবান শাসিত আফগানিস্তানে। আফগানিস্তানের মহিলাদের পোষাকেও বিধিনিষেদ জারি করা আছে। সেখানে মহিলাদের সম্পুর্ণ ঢাকা পোষাক পরে থাকতে হবে। এখানেও থেমে নেই শারিয়া নিয়ম। সেই নিয়মে এও বলা আছে যে কোনো মহিলার কন্ঠস্বরও শোনা অপরাধ। সেখানে মহিলাদের বাক-স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে।
গত আগস্ট মাসের ভুমিকম্পের সময়কালে এই শারিয়া নিয়মের ভয়বহ রুপ দেখেছিল আফগান মহিলারা। আফগানিস্তানে উদ্ধারকারী দলে ছিল শুধুমাত্র পুরুষ উদ্ধারকারি এবং শারিয়া নিয়মে কোনো পর পুরুষ কোনো মহিলাকে স্পর্শ করার অধিকার পায়না। সেই কারণেই ভুমিকম্পের ধ্বংসস্তুপের নিচে আটকে পরে মারা গেছেন বহু আফগানী মহিলা।

Post Views: 131

Continue Reading

Previous: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনায় বেসরকারি আধিকারিকের প্রবেশ
Next: ফের মেট্রো বিভ্রাট! বারবার কেন বিপত্তি?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.