Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ট্রেন থেকে পড়ে হারিয়েছিলেন এক পা, জল-স্থল-আকাশ অভিযান করে রাষ্ট্রপতি পুরস্কার পেলেও মেলেনি সরকারি সহায়তা

ট্রেন থেকে পড়ে হারিয়েছিলেন এক পা, জল-স্থল-আকাশ অভিযান করে রাষ্ট্রপতি পুরস্কার পেলেও মেলেনি সরকারি সহায়তা

Online Desk ডিসেম্বর 14, 2025
uday-2.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন কামারহাটির ২৯ নম্বর নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশেষ ভাবে সক্ষম যুবক উদয় কুমার। জল-স্থল-আকাশ অভিযানে কৃতিত্বের স্বাক্ষর রাখায় এই সম্মান মিলেছিল তাঁর। কিন্তু দেশের সাংবিধানিক প্রধানের হাত থেকে পুরস্কার পেলেও মেলেনি একটা সরকারি চাকরি। পরিবারের খরচ জোগাতে বর্তমানে হিমশিম খাচ্ছেন ওই কৃতী।

১০ বছর আগে কারখানা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন উদয়। সেই ঘটনার পর জীবনে নেমে আসে প্রতিকূলতা। চির দিনের জন্য নিজের বাঁ পা হারান উদয়। প্রথমে ভেঙে পড়েছিলেন। কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন ওই যুবক। এক পায়েই শুরু হয় উদয়ের নতুন লড়াই। গত পাঁচ বছরে দেশের ১৭টি রাজ্যে ম্যারাথনে দৌড়েছেন তিনি এক পা নিয়ে। সংখ্যার হিসেবে যা প্রায় ৯০টি। শুধু ম্যারাথন নয়, পর্বতারোহণও করেন তিনি। সান্দাকফুতে ১২,৫০০ ফুট শৃঙ্গজয় করেন। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ১৬,৫০০ ফুট শৃঙ্গবিজয়ও করেন উদয়। স্কুবা ডাইভিং করার পাশাপাশি ১৩ হাজার ফুট স্কাইডাইভও করেছিলেন তিনি। জীবনে বাধা সত্ত্বেও এমন লড়াইয়ের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে সম্মানিত করেন। কিন্তু বর্তমানে উদয়ের আক্ষেপ রাষ্ট্রপতি পুরস্কার পেলেও রাজ্য সরকার তাঁকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়নি।

উদয়ের আক্ষেপ রাষ্ট্রপতি ভবনের যে অনুষ্ঠানে তিনি পুরস্কার পেয়েছিলেন, সেই অনুষ্ঠানেই সম্মান জানানো হয়েছিল অলিম্পিকে পদকজয়ী মনু ভাকের, প্যারালিম্পিক্সে সোনা জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নভদীপ সিংহদের। তাঁরা সকলেই সংশ্লিষ্ট রাজ্যের সরকারি সাহায্য পেয়েছেন। যদিও উদয় পাননি বঙ্গে কোনও সরকারি চাকরির নিয়োগপত্র।

Post Views: 110

Continue Reading

Previous: ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য সমঝোতা কোন অবস্থায়?
Next: ২৬শের ভোটের দিকে তাকিয়ে জোরদার আন্দোলনে নামছে কংগ্রেস, প্রাধান্য দিচ্ছে ‘ভোট চোরি’ ইস্যুকে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.