Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাঁচ বছর পরে ফের চালু হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা লিগ

পাঁচ বছর পরে ফের চালু হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা লিগ

Online Desk জুলাই 11, 2024
IMG-20240710-WA0102.jpg

স্পোর্টস ডেস্ক :

টানা পাঁচ বছর বন্ধ থাকার পরে আবার চালু হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা লিগ। বুধবার বিকেলে সোদপুরের এক হোটেলে জেলা লিগ চালুর ঘোষণা করা হল। স্বপন সেনগুপ্ত, মনোরঞ্জন ভট্টাচার্য, রঞ্জিত মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায় থেকে সুব্রত পালের উজ্জ্বল উপস্থিতিতে যেন চাঁদের হাট। এঁরা সবাই উত্তর ২৪ পরগনা জেলা লিগ থেকে উঠে এসেই বিভিন্ন সময়ে ভারত কাঁপিয়েছেন।
কোভিড থেকে শুরু করে অন্যান্য নানা কারণে এত বছর বন্ধ ছিল জেলা লিগ। ব্যারাকপুরের সাংসদ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের উদ্যোগেই ফের শুরু হল এই লিগ। তাঁর উদ্যোগকে সার্থক করেছেন দুই ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় এবং স্বপন সেনগুপ্ত। সেই সঙ্গে তাঁরা পাশে পেয়েছেন ‘রাজা বিস্কুট’ কোম্পানিকে। লিগের পুরস্কার অর্থ হিসেবে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে তারা। সুপার ডিভিশন থেকে শুরু করে ‘এ’ এবং ‘বি’ ডিভিশন মিলিয়ে প্রায় ষাটটি ক্লাব খেলবে এই জেলা লিগে। রাজা বিস্কুটের জিএম সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ফুটবলের প্রতি আন্তরিক ভালোবাসা থেকেই আমরা এগিয়ে এলাম।’
বিভিন্ন বিভাগের ট্রফির নাম দেওয়া হয়েছে কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়, অমল দত্ত, অচ্যুত বন্দ্যোপাধ্যায়, স্বরাজ ঘোষদের নামে। এই জেলা থেকেই অলিম্পিকে খেলেছিলেন কেষ্ট পাল, নিখিল নন্দী, সনৎ শেঠরা। তাঁদের নামেও থাকছে ট্রফি। সেই সঙ্গে অশোক লাল ব্যানার্জি, পরিমল দে, প্রশান্ত মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, মহম্মদ নাজিরদের সম্মানেও ট্রফির নাম দেওয়া হয়েছে।
মনোরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এই লিগ চালু করা খুবই প্রয়োজন ছিল। এখান থেকে যদি কয়েক জন ফুটবলারও কলকাতায় খেলার সুযোগ পায়, সেটাই বড় ব্যাপার।’ রঞ্জিত মুখোপাধ্যায়ের কথায়, ‘আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। এখানে অনেক প্রতিভা আছে। অবশেষে সাংসদ এবং স্পনসরদের পাশে পাওয়ায় কাজটা সহজ হল।’ সুমিত মুখোপাধ্যায় বলে গেলেন, ‘সব রকম দলাদলি, বিতর্ক ভুলে এই লিগকে সফল করতেই হবে।’

Post Views: 87

Continue Reading

Previous: নেই ফুটেজ ! সোহমকাণ্ডে নয়া মোড়
Next: জিম্বাবোয়ে উড়িয়ে সিরিজে এগোলো গিলরা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.