Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তর সিকিমে দুর্ঘটনা ,তিস্তায় তলিয়ে গেল পর্যটক বোঝাই গাড়ি , নিখোঁজ ৯ জন

উত্তর সিকিমে দুর্ঘটনা ,তিস্তায় তলিয়ে গেল পর্যটক বোঝাই গাড়ি , নিখোঁজ ৯ জন

Online Desk মে 30, 2025
ertett.jpg

অরূপ পোদ্দার, শিলিগুড়ি : উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই গাড়ি। সুত্রের খবর, গাড়িটিতে ডাইভার সহ ১১ জন পর্যটক ছিলেন। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছে বলেই জানা গিয়েছে ।
পুলিশ সুত্রে জানা গেছে, গুরুদুম্বার লেক থেকে ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি নীচের দিকে নামছিল । ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে চুংথাংয়ের কাছে পর্যটক বোঝাই গাড়িটি ১০০০ ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর মঙ্গন পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় । তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর বিশেষ দল এবং আইডিবিপি সেনা কর্মীরা । তারপরই উদ্ধারকাজ শুরু হয় । ১১ জনের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে গ্যাংটক হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে তল্লাশি শেষ হওয়া পর্যন্ত নয় জনকে খুঁজে পাওয়া যায়নি । সেই জন্য শুক্রবার সকাল থেকে আবারো আর্মি এবং আইডিবিপির সেনা কর্মীরা নিখোঁজ ৯ জনের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে। মঙ্গন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Post Views: 201

Continue Reading

Previous: নয়া নিয়োগে একাধিক পরিবর্তন এসএসসির, জেনে নিন সবিস্তার
Next: সামান্য বৃষ্টিতেই জল জমছে কুলপির একাধিক এলাকায়,পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.