Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’!

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’!

Online Desk সেপ্টেম্বর 6, 2023
modi.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ দেশের নাম বিতর্কে যোগ হল নয়া অধ্যায়। ২০ তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৮ তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইন্দোনেশিয়া সফরের যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে ‘প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ শব্দটি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সেই সফরের চিঠি টুইটার পোস্ট করেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আর যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে দেশ জুড়ে বিতর্ক।
মুখ খুলেছে বিরোধী দল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিষয়টি নিয়ে পালটা টুইট করে লিখেছেন, “দেখুন মোদি সরকার কতটা বিভ্রান্ত! ২০ তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। বিরোধীরা ঐক্যবদ্ধ্য হওয়ায় এবং জোটের নাম ‘ইন্ডিয়া’ দেওয়ায় এই নাটক শুরু হয়েছে।” বিরোধীদের বক্তব্য, ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে কেন্দ্রের মোদি সরকার, সেকারণেই নাম বদলের চেষ্টা করছে, এমনটাই দাবি, বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলো। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তথা আপ সুপ্রিমো প্রশ্ন করেছেন, “ব্লক যদি নিজেদের নাম পরিবর্তন করে এখন ‘ভারত’ রাখার সিদ্ধান্ত নেয় তবে কেন্দ্র কী করবে।”

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জি২০ নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ শব্দটি ব্যবহার করা হয়। এবার প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের একটি নোটেও ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’ শব্দটি ব্যবহার করা হল। যার ফলে নাম বিতর্ক আরও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Post Views: 79

Continue Reading

Previous: টেটের পাশ নম্বর নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল তৃতীয় বেঞ্চ
Next: চলে গেলেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের ফুটবলকর্তা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.