Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাস চালানোর সময় হার্ট অ্যাটাক, মৃত্যুর আগে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীদের

বাস চালানোর সময় হার্ট অ্যাটাক, মৃত্যুর আগে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীদের

Online Desk নভেম্বর 20, 2025
ambulance.jpg

ওঙ্কার ডেস্ক: বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল চালকের। তবে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে নিরাপদ জায়গায় গাড়ি দাঁড় করিয়ে প্রাণ বাঁচিয়ে দিলেন যাত্রীদের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার কোরাপুট-সুনাবেদা রোডে। নিজে বুকে যন্ত্রণা নিয়ে মারা গেলেও দায়িত্ব ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় ওই চালকের প্রশংসা করছেন অনেকে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত বাসচালকের নাম পি সাই কৃষ্ণ (৪৪)। তিনি ওড়িশা রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের (ওএসআরটিসি) একটি বাসের চালক ছিলেন। বাস চালানোর সময় আচমকা তিনি হৃদরোগে আক্রান্ত হন। বুকে তীব্র ব্যথা থাকা সত্ত্বেও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপদ জায়গায় গাড়িটিকে দাঁড় করান। তাঁর উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতায় ৩০ জনেরও বেশি মানুষ প্রাণে বাঁচেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরম থেকে ওড়িশার মালকানগিরি যাচ্ছিল। এক পুলিশ কর্তা জানিয়েছেন, কোরাপুট-সুনাবেদা রোডের ডুমুরিপুটের কাছে কৃষ্ণ হৃদরোগে আক্রান্ত হন। কোরাপুট পৌঁছানোর পর তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে এসএলএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওএসআরটিসির এক আধিকারিক জানান, বাসটির সহ-চালক পরে বাসটি চালানোর দায়িত্ব নেন। তিনিই যাত্রীদের নিরাপদে মালকানগিরিতে নিয়ে যান। সূত্রের খবর, ওএসআরটিসি বিজিয়ানগরম ডিপোতে কর্মরত ছিলেন কৃষ্ণ। তাঁর স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন।

Post Views: 99

Continue Reading

Previous: দ্বিপাক্ষিক আলোচনায় হাসিনা প্রত্যর্পণকে ‘কূটনৈতিক পরিধি’র মধ্যে রাখলো ভারত ! প্রাধান্য পেল বাংলাদেশের নিরাপত্তা ও সংখ্যালঘু নিপীড়নের বিষয়
Next: বিসিসিআই-এর কোষাধ্যক্ষ রঘুরাম ভাট, হার্ভার্ড হাউস স্পোর্টস-এর সংবর্ধনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.