স্পোর্টস ডেস্ক : প্রধান নির্বাচক হিসেবে অজিত আগরকরের মেয়াদ শেষ হয়েছে। তাকে আর রাখবে না বোর্ড। শোনা যাচ্ছে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল ও প্রাক্তন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা এই দুজনের মধ্যে কাউকে প্রধান নির্বাচক করবে বোর্ড।প্রজ্ঞান ওঝা বর্তমানে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে সিনিয়র নির্বাচন কমিটির সদস্য। অন্য দিকে পার্থিব প্যাটেল গুজরাট টাইটান্সের সঙ্গে যুক্ত রয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দু’জনেই অতীতে মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার সঙ্গে কাজ করেছেন। রোহিতের ঘনিষ্ট দুজনেই। ফলে আগরকরের কমিটি যে রোহিতকে আর বিরাটকে অবসরের জন্য চাপ দিতো সেটা হবে না। দুই সিনিয়র ২০২৭ বিশ্বকাপের দলে গুরুত্ব পাবেন। কয়েকদিনের মধ্যেই বোর্ড ঘোষণা করবে নতুন নির্বাচক প্রধানের নাম।
পার্থিব ভারতের হয়ে ২৫টি টেস্ট, ৩৮টি একদিনের ম্যাচ এবং ২টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে তাঁর রান ৯৩৪ এবং একদিনের ক্রিকেটে ৭৩৬। আইপিএলে ১৩৯ ম্যাচে ২,৮৪৮ রান করেছেন তিনি। অন্য দিকে প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে ২৪টি টেস্ট, ১৮টি একদিনের ম্যাচ এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ১১৩টি টেস্ট উইকেট এবং ২১টি একদিনের উইকেট। পার্থিব ও প্রজ্ঞান দু’জনেই তিন বার করে আই পিএল জিতেছেন।
রোহিত- বিরাট আছেন ওয়েস্ট ইন্ডিজঅজিত আগরকরের বর্তমান মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। বুধবার তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি ইরানি কাপের জন্য রেস্ট অফ ইন্ডিয়া দল এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজ়ের জন্য ভারতীয় দল বেছে নিয়েছে। অক্টোবরে নতুন প্রধান নির্বাচকের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। সেই ব্যক্তি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরবর্তী সিরিজ় থেকে দায়িত্ব গ্রহণ করবেন।