Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনাস্থা প্রস্তাবের নোটিশে ভুল, সংশোধন করে সচিবালয়কে গ্রহণ করার নির্দেশ ওম বিড়লার

অনাস্থা প্রস্তাবের নোটিশে ভুল, সংশোধন করে সচিবালয়কে গ্রহণ করার নির্দেশ ওম বিড়লার

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
ON-BIRLA.jpg

ওঙ্কার ডেস্কঃ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা পড়েছিল মঙ্গলবার। বিরোধী দলগুলির তরফে জমা দেওয়া ওই নোটিশে চার জায়গায় ভুল তারিখ লেখা ছিল। সূত্রের খবর, ভুল সংশোধন করে লোকসভার সচিবালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। যদিও এই বিষয়ে মুখ খোলেননি দুই পক্ষের কেউই।
সূত্রের খবর, নিয়ম অনুযায়ী নতুন নোটিশটিও খতিয়ে দেখবে লোকসভার সচিবালয়। ৯ মার্চ লোকসভায় দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হওয়ার পর অনাস্থা নোটিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, সংসদীয় প্রথা মেনে অনাস্থা প্রস্তাব ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত স্পিকার সভা পরিচালনা করবেন না। সচিবালয় সূত্রের খবর, ইতিমধ্যেই এই নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিড়লা।
মঙ্গলবার দুপুরে লোকসভার সচিবালয়ে স্পিকারের বিরুদ্ধে নোটিশ জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ। তাঁর সঙ্গে ছিলেন লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ এবং হুইপ মহম্মদ জাভেদ। ছিলেন সমাজবাদী পার্টি, ডিএমকের প্রতিনিধিরাও।
স্পিকারের বিরুদ্ধে জমা দেওয়া অনাস্থা প্রস্তাবের নোটিশে স্বাক্ষর করেননি তৃণমূল সাংসদেরা। মঙ্গলবার দুপুরেই লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন,স তৃণমূলের সাংসদদের সই করতে কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে বিজেপি-বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলির যৌথ বিবৃতি দাবি করেন অভিষেক।

Post Views: 62

Continue Reading

Previous: বেলডাঙায় অশান্তির ঘটনায় তদন্ত চালিয়ে যেতে পারবে এনআইএ, জানাল সুপ্রিম কোর্ট
Next: কেক কেটে উদযাপন হল জন্মদিন ভাইরাল ভিডিও, মিমির জন্মদিনে হাজির হলেন কারা?

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.