Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • *”এক দেশ, এক নির্বাচন” প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রীসভার! এই অধিবেশনেই বিল প্রস্তাবের সম্ভাবনা

*”এক দেশ, এক নির্বাচন” প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রীসভার! এই অধিবেশনেই বিল প্রস্তাবের সম্ভাবনা

Online Desk ডিসেম্বর 12, 2024
20241212_175145.jpg

ওঙ্কার ডেস্ক:বৃহস্পতিবার “এক দেশ, এক নির্বাচন” প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রীসভার সবুজ সঙ্কেতের পর সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে চলেছে কেন্দ্র। ‘এক দেশ, এক ভোট’ চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তার দাবি দেশে বারবার ভোট হওয়ার কারণে দেশের উন্নতিমুইলক কাজে খুব সমস্যা হয়। “এক দেশ, এক নির্বাচন” এই বিলের পক্ষে কেন্দ্রীয় সরকার বারবার যুক্তি দেখিয়েছে যে কেন্দ্রের ভোট ও বিভিন্ন বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েতের ভোটের সময় আলাদা হওয়ায় প্রচুর পরিমানে অর্থ ব্যায় হয় এবং সরকারী কর্মীরাও এক বড় সময়ের জন্য ব্যাস্ত হয়ে পড়ে যার জেরে থমকে থাকে বিভিন্ন সরকারী কাজও এছাড়াও বারবার ভোট হলে সাধারণ মানুষ ও অনেক সমস্যার মধ্যে পড়ে এবং নিজের ভোট কেন্দ্রের বাইরে থাকা মানুষেরা সঠিক ভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে না।
এই প্রস্তাব কতটা কার্যকারী হবে তা খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার, যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই প্রস্তাব গ্রহন করলে তা সুস্থ ভোট ও উন্নতি মুলক কাজে যথেষ্ট লাভজনক হবে। বিরোধীদের পাল্টা যুক্তি, এই নীতি আসলে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। এবং একসাথে এত গুলো স্তরে ভোট হলে দুর্নীতি হওয়ার আশঙ্কাও বেশী এবং এই নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি ব্যবস্থা চালু করতে চাইছে বলে মনে করছেন বিরোধী নেতৃত্বরা। এই বিলটি নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হতে পারে— তা আঁচ করেই বিলটি খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠানোর কথাও ভাবছে তারা। সেখানে আলোচনার মাধ্যমে একটি ঐকমত্য তৈরির চেষ্টা করতে পারে কেন্দ্র। এই আবহে শীতকালীন অধিবেশনে এই বিল নিয়ে চরম উত্তেজনার আশঙ্কা করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Post Views: 81

Continue Reading

Previous: নাবালিকা ধর্ষণ ও খুনে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত
Next: জমির ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশিরা ,অভিযোগ এপার বাংলার বাসিন্দাদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.