Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পক্ষে ২৬৯, বিপক্ষে ১৯৮, ‘এক দেশ এক ভোট’ বিল পেশ হল লোকসভায়

পক্ষে ২৬৯, বিপক্ষে ১৯৮, ‘এক দেশ এক ভোট’ বিল পেশ হল লোকসভায়

Online Desk ডিসেম্বর 17, 2024
lok-sabha-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: সংসদে বিরোধীদের তোলা ‘ডিভিশনের’ দাবি মেনে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ নিয়ে ভোটাভুটি হল লোকসভায়। মঙ্গলবার বিলের পক্ষে ভোট দেন সরকার পক্ষের ২৬৯ জন সাংসদ। আর বিপক্ষে ভোট দেন ১৯৮ জন সাংসদ। এদিন বিল পেশের জন্য প্রথমে ‘ইলেকট্রনিক ভোটিং সিস্টেম’ এবং পরে ব্যালটের মাধ্যমে ভোট হয়। নতুন সংসদ ভবনে এই প্রথম ‘ইলেকট্রনিক ভোটিং সিস্টেম’ ব্যবহার করা হল।

প্রসঙ্গত কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল মঙ্গলবার এই বিল পেশ করেন লোকসভায়। যদিও এই বিলের বিরোধিতা করেছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীরা। ইন্ডিয়া জোটের দাবি, এই বিল পাশ করে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করা হবে। এক দেশ এক ভোট বিল সংবিধানের মূল কাঠামোতেই আঘাত হানবে বলে দাবি বিরোধী সাংসদদের। এদিনই বিরোধী দলগুলি ডিভিশনের দাবি তোলে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিল পেশের ক্ষেত্রে ভোটাভুটি চান। তৃণমূল সাংসদের সেই দাবিতে সম্মতি দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর ‘এক দেশ এক ভোট’-বিল পেশের পক্ষে ও বিপক্ষে ভোটাভুটি শুরু হয়।

এদিন সংসদে ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত দু’টি বিল পেশ করা হয়। সংবিধান (১২৯তম সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল পেশ করা হয় লোকসভায়। এই বিল নিয়ে প্রশ্ন তুলেছে ডিএমকে, মিম-ও।

অন্যদিকে কেন্দ্রের আনা এই বিলে সমর্থন করেছে বিজেপির জোট সরকারের শরিক দল টিডিপি। শিবসেনা (শিন্ডে) শিবিরও এই বিলের পক্ষে। বিল দু’টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আইনমন্ত্রীকে এই পরামর্শ দেন। মেঘওয়ালও বিল দু’টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে চান বলে জানান।

Post Views: 68

Continue Reading

Previous: বঙ্গে বৃষ্টিপাতের জেরে কমতে পারে তাপমাত্রা,অপরদিকে উড়িষ্যায় হচ্ছে তুষারপাত
Next: রানাঘাটে গ্যাস ও তেল উত্তোলনে দেরি কেন? সংসদে প্রশ্ন জগন্নাথের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.